বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
‘প্রবাসীরা দেশের পরম আপনজন’

‘প্রবাসীরা দেশের পরম আপনজন’

আমার সুরমা ডটকম: প্রবাসীরা দেশের পরম আপনজন। দূরে থাকলেও তারা দেশকে বুকে ধরে রাখেন সব সময়। তাদের শক্তিতে, সহায়তায় এগিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি-সমাজব্যবস্থা। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ইলাশকান্দিতে সিলেটের সামাজিক সংগঠন উদয়ন তরুণ সংঘের উদ্যোগে প্রবাসী বিশিষ্টজনদের সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। সংবর্ধনাসভায় প্রধান অতিতির বক্তব্য রাখেন সিটি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উদয়নের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি আবদুল বাসিত মোহাম্মদ, আবদুল কুদ্দস, উপস্থিত ছিলেন, আবদুল খালিক নান্নু মিয়া, নূরুল ইসলাম ধন মিয়া। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য থেকে প্রকাশিত বাংলা সাপ্তাহিক জনমতের নির্বাহী সম্পাদক সাঈম চৌধুরী, সমাজসেবক মোবারক মিয়া, সাঈদ চৌধুরী আদিব।
উদয়নের প্রচার সম্পাদক আফজাল হোসেনের পরিচালনায় সংবর্ধনাসভায় স্বাগত বক্তব্য রাখেন তুহিন চৌধুরী, শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহফুজ। সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বদরুল আলম, আখলিসুর রহমান, রুবেল আহমদ, সাঈদ চৌধুরী টিপু, কবির আহমদ, সোনাই আহমদ, মুক্তাদির আলম, তানভীর রানা জুয়েল প্রমুখ। সভার শেষে সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com