বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
একটি পরিবারের স্বপ্ন ভঙ্গ-ছাতকে ঝড়ের কবলে একটি পোল্ট্রি শেড লণ্ডভণ্ড

একটি পরিবারের স্বপ্ন ভঙ্গ-ছাতকে ঝড়ের কবলে একটি পোল্ট্রি শেড লণ্ডভণ্ড

চান মিয়া, বিশেষ সংবাদদাতা (সুনামগঞ্জ): সুনামগঞ্জ জেলার ছাতকে আকস্মিক ঝড়-তুফানের কবলে পড়ে একটি পোল্ট্রি ফার্মের শেড লণ্ডভণ্ড হয়ে গেছে। ফলে কর্তৃপক্ষ অশেষ ক্ষতির সম্মুখিন হয়েছেন বলে জানা গেছে। জানা যায়, গত ২৫ মার্চ রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে পৌরসভার ২নং ওয়ার্ডের লাফার্জ কলোনী এলাকায় হাজি মো. মোস্তফা আনোয়ার এনাম ও মোস্তফা দিলোয়ার পারভেজের যৌথ পোল্ট্রি ফার্মের একটি শেড মারাত্মকভাবে তছনছ হয়ে গেছে। প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত শেডটি ঝড়-তুফানে ব্যাপক ক্ষতি করায় তারা এখন চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। ফলে দু’ভাইয়ের আত্মনির্ভরশীলতার লালিত স্বপ্ন এখন অঙ্কুরেই ঝরে যেতে বসেছে বলে ধারণা করা হচ্ছে। অনেক চেষ্টা ও টাকা ধার-করজের পর প্রায় চার হাজার মোরগের একটি শেড তৈরি করেন তারা। কিন্তু ঘটনার রাতে আকস্মিক তুফানে শেডের টিনের চাল উড়িয়ে নেয় এবং ঘরটিকে মাটির সাথে মিশিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। এতে ঘরের যাবতীয় টিন দুমড়ে-মুষড়ে নষ্ট হয়ে যায় এবং ঘরের সব মালামাল ব্যবহারের অনুপযোগি হয়ে পড়ে। এ ব্যাপারে মোস্তফা দিলোয়ার পারভেজ জানান, গভীর রাতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে তাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পোল্ট্রি শেডটি গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এর ক্ষতি পুষিয়ে নিতে চরম হতাশায় ভোগছেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com