রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে মেয়র প্রার্থী ঘোষণা আবুল হাসনাত রিপনের সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা
কোরআন শরীফ অবমাননাকারী ভণ্ড রহমত আলী তওবা করে রক্ষা পেলেন

কোরআন শরীফ অবমাননাকারী ভণ্ড রহমত আলী তওবা করে রক্ষা পেলেন

14707আমার সুরমা ডটকম : সুনামগঞ্জের ছাতকে পবিত্র কোরআন শরীফ অবমাননাকারী ভণ্ড রহমত আলী তওবা করে জনরোষ থেকে রক্ষা পেলেন। এলাকার পঞ্চায়েতের কমিটি তওবা করার কথা বললে উত্তেজিত জনরোষ থেকে বাঁচতে ভণ্ড তাতে রাজি হন। গত রোববার মধ্যরাতে এলাকার মুসল্লিদের উপস্থিতিতে ভণ্ড রহমতকে গোসল ও অজু করিয়ে পবিত্র কোরআন শরীফ মাথায় রেখে কান ধরিয়ে মসজিদের চারদিকে তিনবার ঘোরানোর পর তওবা করানো হয়। এ সময় তার বাড়িতে রাখা বিভিন্ন প্রকারের ইসলাম ধর্মবিরোধী (জাদুটোনার) বই পুড়িয়ে ফেলা হয়। রহমত আলী পৌরসভার বাঁশখলা আবাসিক এলাকার মৃত আরব আলীর পুত্র।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার টাকার ভাগাভাগি নিয়ে বোন আছিয়া বেগমের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে কোরআন শরীফটি নর্দমায় ছুড়ে ফেলে দেয় ভণ্ডপীর রহমত। এ ঘটনার প্রতিবাদে ধর্মপ্রাণ মুসল্লিরা গত শনিবার রাতে ভণ্ড রহমত আলীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ ব্যাপারে ৪নং ওয়ার্ড কাউন্সিলর ধন মিয়া জানান, ছাতকের ইউএনও এবং সিলেটের সৎপুর কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ, মুহাদ্দিস মাওলানা আব্দুল হাইর নির্দেশনা অনুযায়ী ভণ্ড রহমতকে তওবা পড়ানো হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com