মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
গোয়াইনঘাটে ফেন্সিডিলসহ আটক ১

গোয়াইনঘাটে ফেন্সিডিলসহ আটক ১

Art_20160130134954আমার সুরমা ডটকম : বোতল ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ ১ জনকে করেছে র‌্যাব-৯। সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে র‌্যাব-৯ সদস্যরা এ অভিযান পরিচালনা করে। আটককৃত আসামীর নাম সাইফুল আলম (৩০)। সে গোয়াইনঘাট উপজেলার সুলতানপুর গ্রামের সরকারের বাড়ি আশরাফ আলীর ছেলে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে র‌্যাব-৯, স্পেশাল কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, পিপিএম এর নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানকালে রুস্তমপুর ইউনিয়ন পাতনি গ্রামের “পাতনি বার্ড প্রাইমারি স্কুল” এর সামনে প্রধান সড়কের উপর থেকে ৯০ বোতল ফেন্সিডিল ও মোটর সাইকেলসহ সাইফুল আলমকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদক, মোটরসাইকেল এবং আটককৃত আসামীকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com