শনিবার, ১৩ Jun ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
জাতীয় স্বার্থেই পাকিস্তানের সঙ্গে এ মুহূর্তে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছেনা সরকার: পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় স্বার্থেই পাকিস্তানের সঙ্গে এ মুহূর্তে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছেনা সরকার: পররাষ্ট্রমন্ত্রী

fileppppআমার সুরমা ডটকম : পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, জাতীয় স্বার্থেই পাকিস্তানের সঙ্গে এ মুহূর্তে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার চিন্তা করছে না সরকার। তিনি আরো বলেন, সম্পর্কের টানাপোড়েন কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও প্রযোজ্য। টানাপোড়েন হলেই কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে- এমন নয়। যুদ্ধের সময়ও কূটনৈতিক সম্পর্ক বজায় থাকে। পৃথিবীতে এমন অনেক নিদর্শনও আছে। বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে বগুড়ার সংসদ সদস্য আব্দুল মান্নানের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কটা আমাদের জন্য জরুরি কি না?-এমন প্রশ্ন করেন আব্দুল মান্নান। মন্ত্রী বলেন, জাতীয় স্বার্থকে মাথায় রাখতে হবে। সে কথা চিন্তা করেই আমরা বিভিন্ন দেশের সঙ্গে আন্তর্জাতিক সর্ম্পক মূল্যায়ন ও পদক্ষেপ নিয়ে থাকি। পাকিস্তানের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com