সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
ড. মোমেন দেশে আরো বড় দায়িত্ব পাচ্ছেন!

ড. মোমেন দেশে আরো বড় দায়িত্ব পাচ্ছেন!

we309আমার সুরমা ডটকম ডেক্স : জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে টানা ৬ বছর দু’মাস সাফল্যের সাথে দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তাঁকে বাংলাদেশে নিয়ে যাচ্ছি দেশের জন্যে আরো বেশী কাজ করার জন্যে।’ ২৪ সেপ্টেম্বর প্রবাসীদের সাথে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়ের এ অনুষ্ঠানে অংশগ্রহণকারি সকলে এ সময় বিপুল করতালিতে শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। উল্লেখ্য, বস্টনের ফ্রেমিংহাম কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান হিসেবে চাকরি করছিলেন অধ্যাপক ড. এ কে এ মোমেন। সে অবস্থায়ী তাকে জাতিসংঘের এ দায়িত্ব অর্পণ করা হয়। দু’বছরের জন্যে ছুটি নিয়ে এ কাজে যোগদান করেন ড. মোমেন। কিন্তু বাংলাদেশ সরকার তাকে এ দায়িত্বে অব্যাহত রাখায় কলেজের ছুটির মেয়াদ বৃদ্ধি করা সম্ভব হয়নি। কলেজ কর্তৃপক্ষ তাকে এমিরিটাস প্রফেসর হিসেবে অবসর দিয়েছে। আরো উল্লেখ্য যে, দীর্ঘ ৩৬ বছর আগে উচ্চ শিক্ষার জন্যে যুক্তরাষ্ট্রে এসেছিলেন ড. মোমেন। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোটভাই তিনি। আসছে ৩০ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালনের পর দেশে ফিরে যাবেন বলে ইতিমধ্যেই মিডিয়াকে জানিয়েছেন ড. মোমেন। দেশে ফিরে কী করবেন-এমন জল্পনা-কল্পনা ছিল প্রবাসে। তারই জবাব দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে দেশে নিয়ে তাকে কী দায়িত্ব দেবেন সে ব্যাপারে স্পষ্ট কোন আভাস দেননি শেখ হাসিনা।- নিউইয়র্ক থেকে এনআরবি নিউজ

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com