শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫

দক্ষিণ সুনামগঞ্জে পাউবো কমিটির সভা অনুষ্ঠিত

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জে পাউবো কমিটি উপজেলার ৬০টি পিআইসিকে নিয়ে ব্যাপক আলোচনা ও যাচাই-বাচাই করে অনুমোদনের জন্য জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদর সভাপতিত্বে, পাউবো সহকারী প্রকৌশলী ও সদস্য সচিব মোঃ ফারুক আল মামুনর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, থানার ওসি ইখতিয়ার উদ্দীন চৌধুরী, উপজেলা মৎস্য অফিসার সমীরণ কুমার সাহা, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক, উপজেলা কৃষি অফিসার মুকশেদুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদত হোসেন ভুইয়া, ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, শফিকুল ইসলাম, আক্তার হোসেন, মনির উদ্দীন, মোঃ নূর কালাম, আমিনুর রশিদ আমীন, মোঃ নুরুল হক, পাউবো সদস্য ও প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সদস্য দিলীপ কুমার তালুকদার, হাবিবুর রহমান, নাজিম উদ্দীন, আজম আলী, পাউবো অফিস সহকারী এমদাদুল হক প্রমুখ।
অপরদিকে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) দিবস উপলক্ষে এক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদর নেতৃত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালামসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com