সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
দক্ষ সমবায়ী ও সমবায় সমিতি গঠনের লক্ষ্যে ভ্রাম্যমান প্রশিক্ষণ

দক্ষ সমবায়ী ও সমবায় সমিতি গঠনের লক্ষ্যে ভ্রাম্যমান প্রশিক্ষণ

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: বিশ্বম্ভরপুর উপজেলার সকল সমবায় সমিতির সদস্যদের নিয়ে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা সমবায় কার্যালয়। বুধবার সকাল ১০টায় উপজেলা হল রুমে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ। সুনামগঞ্জ জেলার সমবায় সমিতির সহকারী প্রশিক্ষক মোঃ সাইফুল ইসলামের প্রাণবন্ত সঞ্চালনে প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার আব্দুশ শহিদ। কৃষি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার দাস। শিশু শিক্ষা, নারী শিক্ষা ও বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছরুয়ার আলম। উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ জঙ্গিনির্মূল ও দেশত্ববোধ তৈরী বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন। সহকারী সমবায় অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সার্বিক তত্বাবধানে উপজেলার মোট নিবন্ধিত ৬৫টি সমিতিকে আমন্ত্রণ জানানো হয় এবং এরমধ্যে বাছাইকৃত ৮টি সমিতির মোট ২৫ জন সদস্য উক্ত দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণে অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com