সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ

দিরাইয়ে ১০ লাখ টাকার ভারতীয় চিনিসহ ৪ জন আটক

amarsurma.com
দিরাইয়ে ১০ লাখ টাকার ভারতীয় চিনিসহ ৪ জন আটক

আমার সুরমা ডটকম:

সুনামগঞ্জের দিরাইয়ের পৌরশহরের দাউদপুরস্থ বুলবুল লন্ডনীর বাড়ির সামনের পাকা রাস্তায় দাঁড়িয়ে থাকাবস্থায় ৪টি পিকআপে ১৬০ বস্তা আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনিসহ ৪ জনকে আটক করেছে দিরাই থানা পুলিশ। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ডিউটিরত অবস্থায় এসআই তপন চন্দ্র দাসসহ সঙ্গীয় ফোর্সের মোবাইল টিম এসব মালামাল আটক করেন। আটককৃতদেরকে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
দিরাই থাান পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে দিরাই পৌরশহরের দাউদপুরস্থ বুলবুল লন্ডনীর বাড়ির সামনের পাকা রাস্তায় ৪টি পিকআপ দাঁড়িয়ে থাকতে দেখলে তল্লাশী চালিয়ে আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি দেখতে পেয়ে ৪টি পিকআপসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে যান। প্রতি পিকআপে ৪০ বস্তা করে মোট ১৬০ বস্তা চিনি রয়েছে, যার বাজার মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা। আটককৃতরা হলো জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সাতারকোণা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আল আমিন (২০), মাজাইর গ্রামের আব্দুল আলীর ছেলে সুজন মিয়া (২২), আলীপুর গ্রামের মৃত মোঃ ছিদ্দিক মিয়ার ছেলে মোঃ মঞ্জিল মিয়া (৪২), পদ্মনগর গ্রামের রতীন্দ্র দেবনাথের পুত্র প্রান্ত দেবনাথ (২১)।
এ ব্যাপারে দিরাই থানায় একটি মামলা (নং-২) দায়ের করা হয়েছে। বিকেলে আসামীদেরকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চিনি ও পিকআপ দিরাই থানায় পুলিশ হেফাজতে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com