বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
দিরাইয়ে নারীদের উন্নয়নে ‘মাটির ব্যাংক’ সমিতির আত্মপ্রকাশ

দিরাইয়ে নারীদের উন্নয়নে ‘মাটির ব্যাংক’ সমিতির আত্মপ্রকাশ

asabs-matirbankpic-30-07-2016আমার সুরমা ডটকমনিজেদের মধ্যে আত্মপ্রত্যয় স্থাপন, সঞ্চয় বৃদ্ধিকরণ ও স্বাবলম্ভী হওয়ার মানসে বিকল্প পদ্ধতিতে যাত্রা শুরু করেছে ‘নাছিরপুর মাটির ব্যাংক নারী উন্নয়ন সমিতি’ নামে মহিলাদের একটি সংগঠন। প্রতি মাসে ২০ টাকা হারে ২০ জন নারী সঞ্চয় করে এক বৎসর পূর্ণ হওয়ার পর নিজেদের উন্নয়ন, সংগঠনের সদস্যদের সমস্যা নিরসন ও দরিদ্র এবং অসহায় নারীদের সেবায় বিশেষ করে গর্ভবতী মায়েদের সুচিকিৎসা প্রদানে আত্মনিয়োগ করাই মূলত এই সংগঠনের লক্ষ্য। এ সকল প্রত্যয় নিয়েই গত বৃহস্পতিবার যাত্রা শুরু করেছে সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নাছিরপুর গ্রামের এই সংগঠনটির। জানা যায়, বেসরকারি সংস্থা ‘দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ’-এর কারিগরি সহযোগিতায় এই সংগঠনটি চালু হয়। এ উপলক্ষ্যে গত বৃহস্পতিবার নাছিরপুর গ্রামের মায়ারুন নেছার বাড়িতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্টের করিমপুর ইউনিয়ন সমন্বয়কারী মুহাম্মদ আব্দুল বাছির সরদার। উক্ত বৈঠকে ২০ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠিত হয়। মোছাঃ জাহেদা বেগমকে সভাপতি, মোছাঃ জলিকা বেগমকে সেক্রেটারি ও মোছাঃ মায়ারুন নেছাকে কোষাধ্যক্ষ করে ২০ সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন মোছাঃ জফুরা বেগম, মোছাঃ তাহিরুন নেছা, মোছাঃ রুবি বেগম, মোছাঃ আছিরুন নেছা, মোছাঃ কালন বিবি, মোছাঃ ছাবিকুন নাহার, মোছাঃ শামিমা বেগম, মোছাঃ ইছমা বেগম, মোছাঃ দিনা বেগম, মোছাঃ চম্পা বেগম, মোছাঃ জলি বেগম, মোছাঃ কাছাবি বেগম, মোছাঃ হেলেনা বেগম ও মোছাঃ আনোয়ারা বেগম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com