বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া

দিরাইয়ে শিশুর ভাসমান লাশ উদ্ধার

amarsurma.com
দিরাইয়ে শিশুর ভাসমান লাশ উদ্ধার

আমার সুরমা ডটকম:

নিখোঁজ হওয়ার তিনদিন পর সুনামগঞ্জের দিরাইয়ে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে দিরাই থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক কিশোরকে আটক করা হয়েছে।
দিরাই থানা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় উপজেলার জগদল ইউনিয়নের নতুন জগদল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আলী উসমান (৫) নামে এক শিশু নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর গতকাল সোমবার সকাল ১০টায় গ্রামের দক্ষিণের একটি ডোবা থেকে তার অর্ধেক পোতা লাশ উদ্ধার করা হয়।
নিহতের চাচা হুশিয়ার মিয়া জানান, গত শনিবার ইফতারের সময় আমার বাড়ির সামনের টিউবওয়েলে ছিল আলী উসমান। এ সময় মামাতো ভাই মুজাহিদুল ইসলাম (১৩) গোসল করতে আসে। এরপর থেকে আলী উসমান ও মুজাহিদুল ইসলামকে খোঁজ পাওয়া যাচ্ছে না। রাতভর খোঁজাখুঁজির এক পর্যায়ে মুজাহিদুল ইসলামকে ধান ক্ষেতের ভেতর থেকে উদ্ধার করে নিয়ে আসি। এরপর তাকে অনেক জিজ্ঞাসাবাদ করলেও সে কিছুই জানে না বলে জানায়। গতকাল (সোমবার) সকালে এক কৃষক মাঠে গরু নিয়ে যাওয়ার সময় ডোবাতে অর্ধ পোতা শিশুর লাশ দেখতে পেয়ে খবর দিলে আমরা গিয়ে নিশ্চিত করি আলী উসমানের লাশ। পরে স্থানীয় ওয়ার্ড মেম্বার ও চেয়ারম্যানকে খবর দিলে তারা বিষয়টি থানা পুলিশকে অবগত করেন। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য মুজাহিদুল ইসলামকে আটক করে নিয়ে যায়।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুক্তাদির হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করি। জিজ্ঞাসাবাদের জন্য মুজাদিুল ইসলামকে নিয়ে আসা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য সুনামগঞ্জে প্রেরণ করা হয়। ময়না তদন্তের রিপোর্ট সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com