সোমবার, ১৫ Jun ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

দিরাইয়ে সালমার লাশ উত্তোলন

images_94717আমার সুরমা ডটকম : দিরাইয়ে আপন বড় ভাই কর্তৃক ছোট বোন সালমা বেগমকে (২৫) খুন করে গুম করার ৪ মাস পর পচনশীল লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) সুনামগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট স¤্রাট খিশার উপস্থিতিতে গ্রেফতারকৃত মোশাহিদের দেয়া তথ্য মতে তারই বসত বাড়ির গোয়াল ঘরের পেছন থেকে ৪ মাস পর সালমার লাশ উত্তোলন করে থানা পুলিশ। মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই রূপকর জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে পিএম ও ডিএনএ রিপোর্টের জন্য সুনামগঞ্জে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মোশাহিদের পিতা আজিজুর রহমান জানান, প্রায় ৪ মাস আগে বাড়িতে গিয়ে মেয়েকে না পেয়ে তাকে জিজ্ঞাসা করা হলে মোশাহিদ জানায়, খোঁজ করে দেখ; আমিও দেখছি। এরপর অনেক খোঁজ নিয়ে মেয়েকে না পেয়ে অবশেষে দিরাই থানায় একটি জিডি করি। জিডি নং-৯৭২, তারিখ-২৪/০৮/২০১৫ খ্রিস্টাব্দ।
এরপর থেকে সন্দেহের তীর মোশাহিদের দিয়ে থাকায় আত্মগোপনে থাকাবস্থায় দিরাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাত গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর থেকে মোশাহিদকে গ্রেফতার করে। সে পৌর সদরের ভরারগাঁও গ্রামের আজিজুর রহমানের একমাত্র ছেলে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোশাহিদ ৪ মাস আগে তার বোনকে খুন ও বাড়ির পাশে গুম করার কথা স্বীকার করায় গত সোমবার তাকে আদালতে পাঠানো হয় এবং আদালতের নির্দেশক্রমে আসামীর দেয়া তথ্য মতে সালমার পচনশীল লাশ উত্তোলন করা হয়। এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছেন নিহতের পিতা আজিজুর রহমান। মামলা নং-০৩, তারিখ-০৬/১২/২০১৫ খ্রিস্টাব্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com