বৃহস্পতিবার, ০৯ Jul ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত
দিরাই উপজেলা জমিয়ত সভাপতির মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিরাই উপজেলা জমিয়ত সভাপতির মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম:
জমিয়ত উলামায়ে ইসলাম দিরাই উপজেলা শাখার সদ্য সাবেক সভাপতি মাওলানা নাজিম উদ্দিন তালুকদারের ইন্তেকালে তার স্মরণে বৃহস্পতিবার দিরাই জামেয়ার হল রুমে শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শায়েখ মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদের পরিচালনায় ‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এস, এম মুশতাক আহমদের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আলোচনা পেশ করেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরি, জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুখতার হোসাইন চৌধুরী, উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুহিউদ্দিন কাসীমি, মাওলানা আব্দুল কাহ্হার, মাওলানা ইলিয়াস আহমদ, দিরাই জামেয়ার নাজিমে তালিমাত মাওলানা ফখরুল ইসলাম, উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শরীফপুরী, পৌর জমিয়তের সভাপতি হাফিয মাওলানা লুকমান আহমদ, সাধারণ সম্পাদক এমদাদুল হক আরকান, দিরাই পৌর জমিয়তের সাংগঠনি সম্পাদক মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন, মরহুম নাজিম উদ্দীন তালুকদারের ছোট ভাই মোঃ সালাহউদ্দীন তালুকদার, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সেক্রেটারী মাওলানা ওবায়দুল হক চৌধুরী, মরহুম নাজিমউদ্দীন তালুকদার রাহঃ ভাতিজা মোঃ তুফায়েল আহমদ তালুকদার, হালিমাতুস সাদিয়া মহিলা মাদরাসার মুহতামি মাওলানা আব্দুল লতিফ, উপজেলা যুব জমিয়ত নেতা শাহ আলম, তাড়ল জমিয়তের সভাপতি হাজী গিয়াস উদ্দিন, রাজানগর ইউপি জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা নুর উদ্দিন, যুব জমিয়ত রাজানগর ইউপি শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা যুব জমিয়তের সাধারন সম্পাদক ফয়সাল আহমদ, জমিয়ত নেতা মাওলানা জাহির আলী, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মুহাম্মদ মিয়া, মাওলানা আব্দুল্লাহ রাজী, সাংগঠনিক সম্পাদক আসআদ আহমদ তালুকদার, দিরাই পৌর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সাদী, সাংগঠনিক সম্পাদক আসআদ আহমদ তালুকদার, মাওলানা শরিফ জামীল।

উপস্থিত ছিলেন দিরাই জামেয়ার মুহতামিম মাওলানা আব্দুল কাদির, আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, জমিয়ত নেতা মাওলানা মকদ্দস আলী,
দিরাই উপজেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা সালেহ মূসা, করিমপুর ইউপি যুব জমিয়তের সভাপতি মাওলানা বশির আহমদ প্রমুখ জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com