সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
দিরাই প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি হাবিব সম্পাদক লিটন

দিরাই প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি হাবিব সম্পাদক লিটন

press-clubeআমার সুরমা ডটকমসুনামগঞ্জের দিরাইয়ে প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কমিটি শনিবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের আহ্বায়ক সোয়েব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে গঠন করা হয়েছে। দৈনিক ইত্তেফাক, সিলেটেরডাক প্রতিনিধি হাবিবুর রহমান তালুকদারকে সভাপতি এবং দৈনিক যুগান্তর, উত্তরপূর্ব ও সুনামগঞ্জ প্রতিদিন প্রতিনিধি জিয়াউর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি দৈনিক আমাদের সময়, সিলেট সংলাপ প্রতিনিধি সোয়েব হাসান; দৈনিক বাংলাবাজার, সিলেটবাণী প্রতিনিধি মোঃ শামসুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন, শ্যামল সিলেট ও সুনামগঞ্জের খবর প্রতিনিধি আবুহানিফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দৈনিক ভোরেরকাগজ প্রতিনিধি শাহজাহান মাহমুদ হেলাল, সাহিত্য-সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক দৈনিক ইনকিলাব, দৈনিক সিলেট সুরমা প্রতিনিধি ও আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, কোষাধ্যক্ষ দৈনিক সিলেটের মানচিত্র প্রতিনিধি প্রশান্ত সাগর দাস, সদস্য দৈনিক নয়াদিগন্ত, জালালাবাদ প্রতিনিধি ইমরান হোসাইন, দৈনিক সবুজ সিলেট, সুনামগঞ্জের সময়, দিরাই-শাল্লা ডটকমের সম্পাদক আবুল হোসাইন, দৈনিক আজকের সুনামগঞ্জ, দিরাইনিউজ টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক জাকারিয়া হোসেন জোসেফ, দৈনিক সুনামগঞ্জের ডাক, কালনীভিউ টুয়েন্টিফোর ডটকম সম্পাদক মুজাহিদুল ইসলাম সরদার, দৈনিক হিজলকরচ প্রতিনিধি সৈদুর রহমান তালুকদার। সভায় ক্লাবের শৃঙ্খলা বিরোধি কর্মকাণ্ডের দায়ে সামছুল ইসলাম সরদার খেজুরের প্রেসক্লাবের সদস্যপদ বাতিল করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com