মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০
দিরাই-মদনপুর সড়ক সংস্কারের দাবিতে ছাত্র জমিয়তের উদ্যোগে মানববন্ধন

দিরাই-মদনপুর সড়ক সংস্কারের দাবিতে ছাত্র জমিয়তের উদ্যোগে মানববন্ধন

abs-manobbondonpic-14-12-2016আমার সুরমা ডটকম‘দাবি মোদের একটাই, নিরাপদ সড়ক চাই’ শ্লোগানে ছাত্র জমিয়ত বাংলাদেশ দিরাই উপজেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জের দিরাই পৌরসভাস্থ বাসস্টেশনে বুধবার বাদ আছর দিরাই-মদনপুর সড়ক সংস্কারের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা আবিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাব্বির আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দিরাই উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াছ আহমদ, দৈনিক ইনকিলাব দিরাই উপজেলা সংবাদদাতা ও আমার সুরমা ডটকম সম্পাদক মাহম্মদ আব্দুল বাছির সরদার, জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল হক চৌধুরী, দিরাই পৌরসভা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মুহাম্মদ মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দিরাই-মদনপুর সড়কটি যানবাহন ও সাধারণ মানুষের চলাচলের অনুপযোগি হয়ে পড়লেও স্থানীয় প্রশাসন এদিকে কোন দৃষ্টি দিচ্ছেনা, ফলে দিন দিন এ রাস্তায় চলাচলে সাধারণ মানুষ অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অনতিবিলম্ভে এই রাস্তাটি মেরামত করে জনদুর্ভোগ লাঘব করতে হবে, অন্যথায় এলাকার জনসাধারণ এই সড়ক সংস্কারে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com