বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে শান্তির আশা যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের

দিরাই-শাল্লায় আওয়ামী লীগের ৫ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

amarsurma.com

আমার সুরমা ডটকম:

দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়ায় দিরাই ও শাল্লা উপজেলায় ৫ চেয়ারম্যান প্রার্থীকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। ২০ ডিসেম্বর সোমবার রাত ১১টায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী উজ্জ্বল স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় দিরাইয়ের ৩ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।
বহিষ্কৃতরা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাজাহান কাজী, জগদল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শিবলী আহমেদ বেগ ও তাড়ল ইউনিয়নে তিনবারের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য আকিকুর রেজা।
এছাড়া রফিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরীকে বহিষ্কার করতে কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।
এদিকে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ২ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। বিদ্রোহীরা ইউনিয়ন পরিষদের ৫ম ধাপের নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলীয় মনোনীত প্রার্থীর নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। বহিষ্কৃতরা হলেন শাল্লা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও হবিবপুর ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সুবল চন্দ্র দাস এবং সাংগঠনিক সম্পাদক ও শাল্লা ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবুল লেইস চৌধুরী।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান বলেন, এরা দলের নির্দেশ অমান্য করে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। দলের নির্দেশে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com