সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
বাংলাদেশের প্রথম আট লেন মহাসড়কের উদ্বোধন শনিবার

বাংলাদেশের প্রথম আট লেন মহাসড়কের উদ্বোধন শনিবার

8 lenআমার সুরমা ডটকমআট লেনে উন্নীত যাত্রাবাড়ী-কাঁচপুর জাতীয় মহাসড়ক আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হচ্ছে শনিবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন গণভবন থেকে এ প্রকল্পের উদ্বোধন করবেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়নে খরচ হয়েছে ১৩২ কোটি টাকা। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে শিমরাইল ইন্টারসেকশন পর্যন্ত ৭ দশমিক ২ কিলোমিটার মহাসড়কের বিদ্যমান চার লেন উন্নয়ন ও নতুন চার লেন নির্মাণের মাধ্যমে এটিকে আট লেনে উন্নীত করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদফতর সূত্রে প্রকল্প পটভূমি সম্পর্কে জানা যায়, যাত্রাবাড়ী-কাঁচপুর মহাসড়কের এই অংশটি ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক ও ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কে প্রবেশ ও বহির্গমনের প্রধান করিডোর। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার নির্মাণের উদ্যোগ গ্রহণের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর থেকে যানবাহন দ্রুত যাত্রাবাড়ী-কাঁচপুর মহাসড়কে প্রবেশ করবে- এ বিষয়টি বিবেচনায় নিয়ে ২০১১ সালে এ মহাসড়কের প্রবেশ ও বহির্গমনাংশে যানবাহনের চাপ কমাতে চার লেন বিশিষ্ট মহাসড়কটিকে আট লেনে উন্নীতকরণের প্রকল্প হাতে নেয়া হয়। এ মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে সেন্টার লাইন বরাবর নিউ জার্সি ব্যারিয়ার নির্মাণ, কালভার্ট সম্প্রসারণ, জনগণের রাস্তা পারপারের সুবিধার্থে চারটি ফুটওভারব্রিজ, প্রয়োজনীয় স্থানে ফুটপাত ও বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য আইসিস ও সসার ড্রেন নির্মাণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com