রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি দিরাইয়ে পৃথক সংঘর্ষে ৪০ জন আহত দিরাইয়ে বিষপানে স্বামী-স্ত্রীর আত্মহত্যা বৈশাখী কাজের উপকরণ চাহিদার শীর্ষে নেট জাল

তফসিল ঘোষণার পরও ঝুলছে প্রার্থীদের পোস্টার-লিফলেট

amarsurma.com
তফসিল ঘোষণার পরও ঝুলছে প্রার্থীদের পোস্টার-লিফলেট

আমার সুরমা ডটকম:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরও সুনামগঞ্জের দিরাই উপজেলার পৌরশহরসহ বিভিন্ন স্থানে ঝুলছে পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন। বিশেষ করে পৌরশহরের বিভিন্ন দেয়াল, বেড়া, বৈদ্যুতিক খুঁটিসহ অলিগলিতে পোস্টার সাটানো রয়েছে এখনো। যা নির্বাচনী আচরণবিধি লঙ্গন বলে মনে করেন সাধারণ মানুষ।
সরেজমিন দেখা যায়, উপজেলার দিরাই পৌরশহরের থানা রোড, কলেজ রোড, হাইস্কুল রোড, মধ্য বাজারসহ বিভিন্ন স্থানে এখনো ঝুলছে পোস্টার। নির্বাচনী আচরণবিধি মুতাবেক তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে এগুলো প্রার্থী নিজ দায়িত্বে অপসারণের কথা রয়েছে। কিন্তু ৩ দিন পেরিয়ে গেলেও এখনো বিভিন্ন প্রার্থীদের পোস্টার রয়েছে বাজারের বৈদ্যুতিক খুঁটি, দেয়াল ও বেড়ায়।
এ ব্যাপারে জানতে চাইলে দিরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার সন্জীব সরকার জানান, আমরা পৌসভার মাধ্যমে কিছু অপসারণ করেছি। আগামিকালও (আজ) বাকিগুলো অপসারণ করার পরিকল্পনা রয়েছে। তাছাড়া এসব বিষয়ে প্রার্থীদেরও অবগত করা হয়েছে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com