সোমবার, ১৩ Jul ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
দিরাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি এনামুল হক চৌধুরীর মতবিনিময়

দিরাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি এনামুল হক চৌধুরীর মতবিনিময়

amarsurma.com
দিরাইয়ে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি এনামুল হক চৌধুরীর মতবিনিময়

আমার সুরমা ডটকম:

দিরাই প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকৃত দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী। রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় দিরাই থানায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবা সহজীকরণ ও গণমাধ্যমের সঙ্গে সমন্বয় নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সাধারণ সম্পাদক মুজাহিদ সর্দার তালহা, অর্থ সম্পাদক সালমান মিয়া, দপ্তর সম্পাদক মুক্তার হোসেন, প্রচার সম্পাদক উমেদ আলী, সদস্য জাকির হোসেন জুহান, নাঈম তালুকদার, আবুল ফজল আকাশসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে ওসি এনামুল হক চৌধুরী বলেন, দিরাই থানায় যোগদানের পর থেকেই তিনি হাওর অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। এর অংশ হিসেবে নিজে উপস্থিত থেকে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করছেন এবং সরাসরি মানুষের কথা শুনে আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, সাধারণ মানুষ যেনো কোনো মধ্যস্থতা ছাড়াই সরাসরি থানায় এসে প্রয়োজনীয় সেবা পেতে পারেন-এটাই তার প্রধান লক্ষ্য। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
ওসি জানান, এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং এসব অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। সমাজ থেকে অপরাধ নির্মূলে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরাও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশ প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন এবং দিরাইয়ের সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com