মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু
বানিয়াচঙ্গে দাওরায়ে হাদিস উত্তীর্ণদের যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের গণসংবর্ধনা ও যোগদান

বানিয়াচঙ্গে দাওরায়ে হাদিস উত্তীর্ণদের যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের গণসংবর্ধনা ও যোগদান

আমার সুরমা ডটকম :

গত বুধবার বানিয়াচঙ্গে যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বাংলাদেশ বানিয়াচঙ্গ উপজেলা শাখার যৌথ উদ্যোগে ২০১৫ সালে দাওরায়ে হাদিস উত্তীর্ণদের বিশাল গণসংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা যুব জমিয়তের সভাপতি মুফতী আমীর আহমদের সভাপতিত্বে এবং এখলাছুর রহমান, বশীর আহমদ, হাফিজ তাওহিদুল ইসলাম ও হাফিজ শিব্বির আহমদের যৌথ পরিচালনায় সহস্রাধিক জনতার উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় জমিয়ত সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হক বলেন, ক্বওমী মাদরাসা সন্ত্রাসী তৈরির কারখানা নয় বরং দেশপ্রেমিক, সুনাগরিক তৈরির কারখানা। বেফাক কর্মকর্তা মাওলানা আসাদুর রহমান ও হাফিজ মাছুম বিল্লাহের নেতৃত্বে জমিয়তের আদর্শে অনুপ্রাণিত হয়ে অর্ধশত তরুণ আলেম, ব্যবসায়ী, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী জমিয়তে যোগদান করেন। এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুর রব ইউসুফী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, আলহাজ্ব ফরিদ উল্লাহ, মাওলানা জয়নাল আবেদিন, ইমরানুল বারী সিরাজী, মাওলানা আশিকুর রহমান, হিফজুর রহমান, হাফিজ তাফহীমুল হক, মাওঃ আব্দুস সাত্তার খান, শায়খ মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আব্দুল জলিল ইউসুফী, শায়খ মাওলানা ইকবাল হুসাইন, মুনতাছির আলম সোহান, মাওলানা মুজিবুর আহমদ, শায়খ মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা মুবাশ্বির আহমদ, মাওলানা আলাউদ্দীন, মাওলানা সুফি আহমদ, মাওলানা রিয়াজুল ইসলাম শাহীন, মাওলানা আসাদুর রহমান, মাওলানা আব্দুল কাদির, মাওলানা মশিউর রহমান, মাওলানা আবুল কাশেম, মুফতি আহমদ আলী ও আহমদ চৌধুরী (সাগর) প্রমুখ। অনুষ্ঠানে নবীন আলেমদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং শাইখুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক, আল্লামা আব্দুর রব ইউসুফী ও মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জমিয়তে যোগদানকারীদের কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com