বুধবার, ১৫ Jul ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
মৌলভীবাজারে তালামীযের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মৌলভীবাজারে তালামীযের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খালেদ আহমদ, সদর (মৌলভীবাজার) উপজেলা সংবাদদাতাআল আকসা মসজিদকে মুক্ত ও ফিলিস্তিনের উপর ইসরাইলের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলা শাখা। ২৭ জুলাই বৃহস্পতিবার বাদ আসর শহরের দেওয়ানী মসজিদের সামন থেকে জেলা সভাপতি নিলুর রহমানের নেতৃত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ কাদির আল হাসানের পরিচালনায় বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের কুসুমবাগ পয়েন্টে এসে শেষ হয়।
মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা এম.এ আলিম, শহর আল ইসলাহ’র সভাপতি মাওলানা সৈয়দ ইউনুছ আলী, কেন্দ্রীয় তালামীযের প্রশিক্ষণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী। দোয়া পরিচালনা করেন জেলা আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা মকবুল হোসাইন খান। মিছিলে উপস্থিত ছিলেন জেলা আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, কেন্দ্রীয় তালামীযের সদস্য বেলাল উদ্দিন কামরান, সদর উপজেলা আল ইসলাহ’র সভাপতি মাওলানা আ. মুক্তাদির, সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত হোসাইন, সাবেক জেলা তালামীয সভাপতি প্রিন্সিপাল মাওলানা শফিকুল আলম সুহেল, ঢাকা মহানগর তালামীযের সহ-সভাপতি আ.রাজ্জাক প্রমুখ।

উল্লেখ্য গত ১৪ জুলাই দুজন ইসরায়েলি পুলিশ নিহত হওয়ার জেরে জেরুজালেমে মুসলমানদের প্রথম কিবলাহ মসজিদে আকসায় মেটাল ডিটেক্টর বসানোসহ ৫০ অনূর্ধ্ব মুসলিমদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে ইসরায়েল। এরপর থেকেই বেশ কয়েকবার বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। পরে মসজিদ প্রাঙ্গণে ধাতববস্তু শনাক্তকরণ যন্ত্রের বদলে নজরদারি ক্যামেরা বসায় ইসরায়েল। কিন্তু এতে ফিলিস্তিনিদের ক্ষোভ আরও বেড়েছে। নজরদারির নতুন ব্যবস্থা অপসারণ না হওয়া পর্যন্ত ক্ষুব্ধ ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com