সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম সুনামগঞ্জে পৃথক সংঘর্ষে আহত অর্ধশতাধিক, ভাঙচুর, লুটপাট, আটক ৭ সুনামগঞ্জে মর্মান্তিক মোটর সাইকেল দুর্ঘটনায় হতাহত ৩ সম্পাদকীয়: ঈদুল ফিতরে ভ্রাতৃত্বের দরজা খুলে যাক দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ ভয়াবহ অগ্নিকাণ্ড, মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী জেরাল্ড আর ফোর্ড শীর্ষ নেতা লারিজানি হত্যার শোধ হবে ‘ভয়াবহ’, হুঁশিয়ারি ইরানের আযাদ দ্বীনী এদাার বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশ: পাসের হার ৮৭.৯৫ ঈদুল ফিতরের আগেই শহীদ মাওলানা মুশতাক গাজিনগরীর হত্যার বিচার দাবি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
রাজাগঞ্জে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

রাজাগঞ্জে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ইমরান হোসাইন চৌধুরী, কানাইঘাট থেকেকানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তরুণ প্রবাসীদের সংগঠন “এসোসিয়েশন অব রাজাগঞ্জ ফরেনার্স”-এর উদ্যোগে আয়োজিত ২৫ মে বৃহস্পতিবার বিকাল ৩ঘটিকায় রাজাগঞ্জ ইউনিয়ন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় হিফজুল কুরআন প্রতিযোগীতায় অংশগ্রহণ কারীদের নিয়ে “পুরস্কার বিতরণী ও আলোচনা সভা”। তাহফীজুল কুরআন প্রতিযোগীতায় ক ও খ গ্রুপে মোট ৩১ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তন্মধ্যে ক-গ্রুপে ১ম স্থান অর্জন করে ইব্রাহীম চৌ., নয়ামাটি ২য় স্থান -দেলওয়ার হোসাইন, তালবাড়ী পূর্ব ৩য় স্থান-মুহিউদ্দীন জাফর, বীরদল মাঝপাড়া। খ -গ্রুপে ১ম স্থান অর্জন করে নাবীল আহমদ, ফতেহগঞ্জ ২য় স্থান-এমাদ উদ্দীন জাবির, কোনাগ্রাম ৩য় স্থান-এহসান আহমদ কোনাগ্রাম। পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন রাজাগঞ্জ মাদ্রাসার শায়খুল হাদীস মাও আহমদ আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার সাজিদ মিয়া, মাও হাবীবুর রহমান, মাও শামসীর হারুনুর রশীদ, রুপালী ব্যংকের ম্যানেজার ফখরুল ইসলাম, মাও শাব্বীর আহমদ প্রমুখ। মাও আলী আবদীন ও উবায়েদ আহমদের যৌথ পরিচালনা ও সংস্থার সেক্রেটারি ফখরুল ইসলাম এর শুভেচ্ছা বক্তব্য এবং হাফিজ ইব্রাহিম আলী চৌধুরী এর তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। প্রতিযোগীতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে বিশেষ পুরস্কার দেওয়া হয় এবং ক গ্রুপের ১ স্থান অর্জনকারীকে ৬ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ৩৫শত টাকা, তৃতীয় স্থান অর্জনকারীকে ২ হাজার টাকা এবং খ গ্রুপের প্রথম স্থান অর্জনকারীকে ৪ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারীকে ২ হাজার টাকা, তৃতীয় স্থান অর্জনকারীকে ১৫শত টাকা পুরস্কার দেওয়া হয়। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি মাও আব্দুল আজীজ বন্দরবাড়ী-এর দোয়া ও নসিহতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com