বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
রাষ্ট্রপতি কুয়েতের আরো বিনিয়োগ কামনা করেছেন

রাষ্ট্রপতি কুয়েতের আরো বিনিয়োগ কামনা করেছেন

b-k-1আমার সুরমা ডটকম রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশের বিভিন্ন খাতে বিশেষ করে আইটি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে কুয়েতের আরো বিনিয়োগ কামনা করেছেন। কুয়েতের সফররত প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মোবারক আল-হামাদ আল-সাবাহ আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে তিনি একথা বলেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে এ তথ্য জানান।
দু’দেশের মধ্যে বিরাজমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, কুয়েতে কর্মরত দু’লাখ বাংলাদেশী উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করছে। কুয়েতকে বাংলাদেশের উন্নয়ন অংশীদার ও বন্ধুপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে বাংলাদেশ থেকে আরো দক্ষ, আধা-দক্ষ ও অদক্ষ জনশক্তি নেয়ার জন্য তিনি কুয়েতের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। দু’দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশ ও কুয়েতের মধ্যেকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরো সম্প্রসারিত হবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। তিনি কুয়েতের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিতকরণে পদক্ষেপ নিতেও শেখ জাবেরের প্রতি আহ্বান জানান।
শেখ জাবের বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে কুয়েত সহায়তা দিয়ে যাবে। আগামী দিনগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে শেখ জাবের রাষ্ট্রপতির কাছে কুয়েতের আমিরের একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com