বুধবার, ১৫ Jul ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
শাবিতে আবার ভিসি বিরোধী আন্দোলন

শাবিতে আবার ভিসি বিরোধী আন্দোলন

we129আমার সুরমা ডটকম : ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়ার পদত্যাগ দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ফের আন্দোলনে নেমেছে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ ফোরামের শিক্ষকেরা। আন্দোলনের অংশ হিসাবে মঙ্গলবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ফোরামের আহ্বায়ক অধ্যাপক সৈয়দ সামসুল আলম জানান, ‘ভিসি অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। পদত্যাগ করার কথা দিয়েও তিনি কথা রাখেননি।’ সরকারের কাছে জোর দাবি জানিয়ে তিনি বলেন,‘এই অযোগ্য ভিসিকে এখান থেকে সরিয়ে নতুন একজন যোগ্য ভিসির নিয়োগ দিন। আর এ ভিসি পদত্যাগ না করলে আমরা আরো কঠোর কর্মসূচি দেব। ’ জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, ‘যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

প্রসঙ্গত, ভিসির বিরুদ্ধে বিভিন্ন নিয়োগে অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতার অভিযোগ এনে তার পদত্যাগ দাবিতে গত ১৩ এপ্রিল থেকে আন্দোলন করে আসছে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ ফোরামের শিক্ষকেরা। আন্দোলনের অংশ হিসেবে গত ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক জাফর ইকবাল সহ ৩৫ জন শিক্ষক। এ আন্দোলনের প্রেক্ষিতে বিশ^বিদ্যালয়ের সৃষ্ট পরিস্থিতি নিরাসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আন্দোলনকারী শিক্ষক এবং ভিসির সাথে গত ২৩ এবং ২৪ জুলাই পৃথক পৃথক বৈঠক করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com