বৃহস্পতিবার, ০৪ Jun ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

শিশুর কান্নায় পুলিশ কর্মকর্তার মাতৃত্ব

আমার সুরমা ডটকম ডেস্কবিচারাধীন মামলায় আদালতের কাঠগড়ায় দাঁড়ানো এক হাজতি মায়ের শিশুসন্তানকে বুকের দুধ খাইয়ে সাড়া ফেলেছেন এক পুলিশ কর্মকর্তা। চার মাস বয়সী ওই শিশুকে বুকের দুধ খাওয়ানোর ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, গত শনিবার চীনের শানজি প্রদেশের এক আদালতে এই ঘটনা ঘটে। বুকের দুধ খাওয়ানো ওই পুলিশ কর্মকর্তার নাম হাও লিনা।

প্রতিবেদনে বলা হয়, চার মাস বয়সী ওই শিশুসন্তানের মা বিচারাধীন একটি মামলার হাজতি। শনিবার তাঁকে কাঠগড়ায় তোলা হয়। সে সময় টানা কেঁদে যাচ্ছিল হাজতি ওই নারীর ছোট্ট শিশুটি। নিজেও মা—তাই মাতৃত্ববোধ জেগে ওঠে পুলিশ কর্মকর্তা হাও লিনার। ক্ষুধার্ত ভেবে শিশুটিকে নিজের বুকের দুধ খাওয়ানোর সিদ্ধান্ত নেন তিনি। এ জন্য শিশুটির মায়ের কাছে অনুমতিও নেন। শিশুটিকে বুকের দুধ খাওয়ানোর পুরো দৃশ্য ক্যামেরাবন্দী করেন হাওয়ের এক সহকর্মী। পরে এই ছবি আদালতে অফিশিয়াল ওয়েবসাইটে পোস্ট করা হয়। সেখান থেকেই ছবিগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে ওঠে।

হাজতি নারীর শিশুসন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন পুলিশ কর্মকর্তা হাও লিনা। ছবি: সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে নেওয়াহাও লিনা বলেন, ‘কিছুতেই শিশুটির কান্না থামছিল না। আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। আমিও নতুন মা হয়েছি। তাই বুঝতে পেরেছিলাম, শিশুটিকে ছেড়ে কাঠগড়ায় দাঁড়িয়ে কতটা উদ্বিগ্ন ছিলেন তার মা। শিশুটির কান্না থামানোর যথাসাধ্য চেষ্টা করেছি।’ পরে মায়ের কাছে অনুমতি নিয়ে বুকের দুধ খাইয়ে শিশুটির কান্না থামান হাও।

ইন্টারনেটে এই দৃশ্য প্রকাশ হওয়ায় অনেকেই প্রশংসা করেন হাওয়ের। প্রশংসায় আপ্লুত হাও বলেন, ‘আমার বিশ্বাস, পুলিশের সব কর্মকর্তারই এ রকম পদক্ষেপ নেওয়া উচিত। আমি যদি ওই হাজতি নারীর মতো একজন মা হতাম, তাহলে আশা করতাম আমার সন্তানকে কেউ একজন সাহায্য করুক।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com