বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সেন মার্কেট চুরির ঘটনায় ম্যানেজার দিলীপ গ্রেফতার

সেন মার্কেট চুরির ঘটনায় ম্যানেজার দিলীপ গ্রেফতার

asabs-atokpic-09-07-2016আমার সুরমা ডটকমদিরাইয়ের একমাত্র ইনডোর মার্কেট হিসেবে পরিচিত সেন মার্কেটে একের পর এক চুরির ঘটনা ঘটলেও কোন ঘটনারই রহস্যের কুল-কিনারা হচ্ছেনা। সর্বশেষ শুক্রবার দিবাগত রাতে মার্কেটের অফিস রুম চুরির হওয়ার খবর পাওয়া গেছে। ওসি আনিসুর রহমান বলেন, তালা ভেঙ্গে চুরির কোন আলামত পাওয়া যায়নি, চুরির ঘটনার সাথে সম্পৃক্ততা আছে কি না, সে জন্যই মার্কেটের ম্যানেজার দিলীপ রায়কে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।
ব্যবসায়ী ও পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে মার্কেটের অফিস রুমের তালা ভেঙ্গে ১০ হাজার টাকা চুরির নাটক সাজাতে গিয়ে পুলিশের খাঁচায় বন্দি হন সেন মার্কেট চুরির মূল হোতা দিলীপ রায়। জানা যায়, দিলীপের গ্রামের বাড়ি ঝিনাইদহের কানাখালী গ্রামে। শুরু থেকেই সে সেন মার্কেটের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে আসছে। মার্কেট ম্যানেজার দিলীপ বলছেন, শুক্রবার দিবাগত রাত অফিসের থালা ভেঙ্গে তিনটি দোকান ভাড়ার ১০ হাজার ৫০০ টাকা চুরি হয়েছে, সে এখানকার কাউকে তেমন একটা চিনেন না, কোনো ধরনের চুরি-ডাকাতির সাথে তিনি জড়িত নন বলে জানান।
এদিকে ঘটনার শুরু থেকেই ব্যবসায়ীরা দিলীপ রায়কে সন্দেহ করে আসছিলেন এবং মার্কেটের দোকানগুলো পরিদর্শনকালে এডিশনাল এসপি হাবিবুল্লাহসহ দিরাই থানা পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে ব্যবসায়ী নূরে আলম অভিযোগ করে বলছিলেন যে, মার্কেট ম্যানেজার দিলিপ বাবুই এ ঘটনা ঘটিয়েছে, সে ৪র্থ তলায় থাকে, তার এখানে প্রায়ই বাহিরের লোকজনের আনা গোনা লক্ষ্য করা যায়। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, সেন মার্কেটের অফিস রুম তালা ভেঙ্গে চুরির কোন আলামত পাওয়া যায়নি, ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ২ জুলাই শুক্রবার দিবাগত রাত সেহরির পরপরই মার্কেটের ৭টি দোকানে ডাকাতি সংগঠিত হয়েছিল, এতে নগদসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল চুরি হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com