মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা
সৌদিতে বোমা হামলায় নিহতদের ৪ জন বাংলাদেশি

সৌদিতে বোমা হামলায় নিহতদের ৪ জন বাংলাদেশি

1416933022_91617

আমার সুরমা ডটকম ডেক্স :

সৌদি আরবে একটি মসজিদে বোমা হামলায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরো ১১ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলের আসির প্রদেশে এ ঘটনা ঘটে। বাংলাদেশি নিহতরা হলেন আফাজ উদ্দিন, মো. জীবন, মইনুল মৃধা ও বেলাল হোসেন। আফাজের বাড়ি লক্ষ্মীপুরে, আর জীবনের বাড়ি কুমিল্লায়। অপর দু’জনের ঠিকানা জানা যায়নি। জেদ্দায় নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল আজিজুর রহমান শনিবার শীর্ষ নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হামলায় আরো চার বাংলাদেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে দিনাজপুরের চাঁন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উড়োজাহাজে রিয়াদে নিয়ে আসা হয়েছে। হতাহতরা সবাই সেখানে পরিচ্ছন্নকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন বলে জানান কনসাল আজিজুর রহমান। আসির প্রদেশের আভা শহরের মসজিদটিতে ওই আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হন। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মসজিদটিতে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে স্পেশাল উইপোনস অ্যান্ড টেকটিকস (সোয়াত) ইউনিট। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। সূত্র :শীর্ষ নিউজ

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com