বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
হাওরের বেড়ি বাঁধ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন

হাওরের বেড়ি বাঁধ দ্রুত সম্পন্ন করার দাবিতে মানববন্ধন

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ প্রতিনিধি: ‘হাওর বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’ এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘জামালগঞ্জ উপজেলা হাওরপাড়ের সচেতন নাগরিকবৃন্দ’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে পরবর্তী পথসভায় সভাপতিত্ব করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ। যুবলীগ নেতা কাশেম আখঞ্জীর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মোশারফ হোসেন, ছবর আলী, শুক্কুর আলী, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইকবাল আল আজাদ, যুবলীগ নেতা শিরীন তালুকদার, মানিক মিয়া, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক আলী আমজাদ, যুবলীগ নেতা আবু তাহের তালুকদার, বিমল দে, তোফাজ্জ্বল হোসেন, নূরুল আমিন, উপজেলা ছাত্রলীগ আরিফ আলম লিমন, মেহেদী হাসান হিরা, তামিম রহমান চৌধুরী, শরীফুল আলম লিমন, সাদ্দাম হোসেন প্রমূখ। বক্তারা বলেন, এক ফসলী বৈশাখী ফসল রক্ষা করার জন্য স্থানীয় এমপি ও প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেন। যদি বেড়ি বাঁধ রক্ষা না করা হয়, তাহলে হাওরপাড়ের কৃষক মানববেতর জীবন যাপন করবে। তাই আমাদের দাবি হাওরের বাঁধ রক্ষা করুন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com