বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
জামালগঞ্জে মুক্তিযোদ্ধাদের সিদ্ধান্ত-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান থাকলে বর্জন

জামালগঞ্জে মুক্তিযোদ্ধাদের সিদ্ধান্ত-স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান থাকলে বর্জন

স্টাফ রিপোর্টার, জামালগঞ্জ (সুনামগঞ্জ): জামালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড বিকাল ৩টায় স্বাধীনতা দিবস যথাযথাভাবে পালনের নিমিত্তে মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট আসাদ উল্লাহ সরকারের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রথমেই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সরকারি অনুষ্ঠানে বিতর্কিত উপজেলা চেয়ারম্যান জাতীয় পতাকা উত্তোলন বা অনুষ্ঠানে থাকলে আমরা বীর মুক্তিযোদ্ধাগণ অনুষ্ঠান বর্জন করবই করব বলে সবাই একমত পোষণ করেন। মুক্তিযোদ্ধা কমান্ডার পরিষদের সবাইকে নিয়ে গণমাধ্যম কর্মীদের সামনে প্রেসব্রিফিংএ বলেন, যাদের সাথে যুদ্ধ করে লাল-সবুজের পতাকা ছিনিয়ে এনেছি, সেই দালাল রাজাকার পতাকা তুলবে, আমরা চেয়ে চেয়ে দেখব তা হতে পারেনা। উপজেলা পরিষদ চেয়ারম্যান ঝুনু মিয়া মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ের বাপ-বেটার নানা অপকর্মের কথা তুলে ধরেন কারণ তিনি হলেন স্বাধীনতা বিরোধী। সভায় উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদার, প্রচার কমান্ডার আব্দুল হক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম-আহ্বায়ক জহির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মদরিছ, হেলাল, আব্দুর রশিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com