বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
দূর্ভোগের শেষ নেই ভাটিপাড়া-বাংলাবাজার রাস্তায়

দূর্ভোগের শেষ নেই ভাটিপাড়া-বাংলাবাজার রাস্তায়

আমার সুরমা ডটকমসুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারের দক্ষিণে ভাটিপাড়া রাস্তার পয়েন্ট থেকে জেলার দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজার পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে কয়েকটি ইউনিয়নের জনগণ প্রতিনিয়ত যাতায়াত করেন। যেমন ভাটিপাড়া, শিমুলবাক, রফিনগর ও ফেনারবাক ইউনিয়নসহ অত্র এলাকার জনগণ যাতায়াত করে। রাস্তাটির অবস্থা খুবই খারাপ। প্রতিদিন দুর্ঘটনা ঘটে যাচ্ছে। প্রায় একমাস যাবৎ বিচ্ছিন্নভাবে কিছু কিছু রাস্তার আংশিক কাজ শুরু হলেও তা কবে শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানেনা। এতে মানুষের বিড়ম্বনা আরো বাড়ছে। বিশেষ করে জনবহুল স্থান ভাটিপাড়া বাজার সংগ্লগ্ন চৌধুরী বাড়ির সামনে ব্যস্ততম রাস্তায় একটু বৃষ্টি হলেই প্রতিদিন লেগুনা, সিএনজি, মোটর সাইকেল, ট্রলি আটকা পড়ে। এলাকার জনগণ বৈশাখ মাস আসার আগেই রাস্তাটি যাতায়াতের উপযোগী করার জন্য জোর দাবি জানান।
বিঃ দ্রঃ-লেখাটি কাজী আবুতালিব নামের ফেইসবুক আইডি থেকে নেয়া, বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় সংশোধন করে প্রচার করা হলো।—সম্পাদক

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com