বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
জামালগঞ্জে হাওরের ক্ষতিগ্রস্থ শত শত কৃষকদের মাঝে ইকরার ত্রাণ বিতরণ

জামালগঞ্জে হাওরের ক্ষতিগ্রস্থ শত শত কৃষকদের মাঝে ইকরার ত্রাণ বিতরণ

মোঃ আবুল কালাম জাকারিয়াজামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতাসুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওরের ক্ষতিগ্রস্থ ২শত কৃষক পরিবারের মাঝে ‘ইকরা ইন্টানেশনাল (ইউকে)’র পক্ষ থেকে চাউল, ডাল, আলু, লবণ, পিয়াজ উপকরণ ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ‘ইকরা ইন্টানেশনাল (ইউকে)’র আয়োজনে ফসলহারা পাকনা হাওরপাড়ের নিভৃত পল্লী ফেনারবাঁক ইউনিয়নের হঠামারা গ্রামে ত্রাণ বিতরণ পূর্বে বক্তব্য রাখেন ইকরা ইন্টার ন্যাশনাল (ইউকে)’র বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান ও সিলেট প্রেসক্লাব’র সাবেক সভাপতি মুকতাবিস উন্-নুর। জামালগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ’র সঞ্চালনায় ত্রাণ বিতরণ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলার বিশিষ্ট সমাজকর্মী জুলফিকার চৌধুরী রানা, স্থানীয় ইউপি সদস্য কে.এম. আঃ রহিম, সিলেট’র ফটো সাংবাদিক বেলায়েত হোসেন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সহ-সাধারণ সম্পাদক নিজাম নুর, কোষাধ্যক্ষ আখতারুজ্জামান তালুকদার ও সম্মানীত সদস্য শেরে আলম শেরু প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি বন্যায় সুনামগঞ্জের হাওরের ফসলহারা কৃষক পরিবার গুলোতে ফসল ডুবির কারণে বিপর্যয় দেখা দিয়েছে। খাদ্যাভাব, বিশুদ্ধ পানীয়, বাসস্থান ও চিকিৎসাসহ নানাবিদ সঙ্কটে ঋণগ্রস্ত কৃষক, কৃষাণী, জেলে ও খামারিদের মধ্যে এখন হাহাকার বিরাজ করছে। সরকারের ত্রাণ বিতরণের পাশাপাশি লন্ডন ভিত্তিক সেবা মুলক সংস্থা ‘ইকরা’ দেশে ও দেশের বাহিরে অসহায়, দরিদ্র, প্রতিন্ধিদের কল্যাণে সেবার হাত বাড়িয়ে সুনাম অর্জন করছে। ইকরা’র মতো আরো বেসরকারী সংস্থা ভবিষ্যতে হাওরবাসীর এমন দুর্যোগপূর্ণ সময়ে আত্মমানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানন। আসুন ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com