মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১১:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী দিরাইয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানীর চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুক্তরাষ্ট্র ও কানাডা গমন উপলক্ষে দিরাইয়ে জিয়াউল ইসলামকে সংবর্ধনা সুনামগঞ্জে জলাবদ্ধতায় এবার ক্ষতির পরিমাণ সাড়ে তিনশ কোটি টাকা সুনামগঞ্জে এবার ঈদুল আযহায় পৌণে চারশ কোটি টাকার পশু বিক্রির রেকর্ড মাওলানা শুয়াইর আহমদ দিরাই মাদরাসার মুহতামিম নির্বাচিত সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্র জমিয়ত শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন
দূর্গত হাওরবাসির পাশে আছি-ঐক্য ন্যাপ

দূর্গত হাওরবাসির পাশে আছি-ঐক্য ন্যাপ

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতাসুনামগঞ্জ জেলাসহ ক্ষতিগ্রস্থ হাওর এলাকাকে দূর্গত ঘোষণা করার দাবিতে জামালগঞ্জ উপজেলার বেহেলী বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঐক্য ন্যাপ’র আয়োজনে ও কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের সহযোগিতায় এ পথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের সভাপতি মোঃ গোল আহম্মদ। সংগঠনের সাধারণ সম্পাদক আলী আমজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপ-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মোনায়েম মেহেরুন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষক সমিতির আহ্বায়ক শাহজাহান সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও সংগঠনের সদস্য মোঃ আবু তাহের তালুকদার, সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপ, অঞ্জন পুরকায়স্থ, ইউপি সদস্যা মনেছা বেগম, ক্ষেতমজুর সমিতির আহ্বায়ক আব্দুল শহীদ মিয়া প্রমুখ।

প্রধান অতিথি পঙ্কজ ভট্টাচার্য বলেন, দূর্গত হাওরবাসির পাশে আছি ঐক্য ন্যাপ, সুনামগঞ্জ জেলাসহ ক্ষতিগ্রস্ত হাওর এলাকাকে দূর্গত এলাকা ঘোষণা কর, সরকারি-বেসরকারি সকল প্রকার ঋণ মওকুফ ও হাওরে অবাধে মাছ ধরার সুযোগ নিশ্চিত কর, ক্ষতিগ্রস্ত এলাকায় পূর্ণ রেশন ব্যবস্থা কর, হাওর এলাকায় প্রতিটি এলাকায় হাওর কমিটি করেন, হাওরে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। হাওরকে বাঁচাও বাংলাদেশকে বাঁচাও, হাওরবাসিকে চাল, ডাল, আলু, তেল, লবণসহ সব কিছু দিতে হবে। মানুষকে বাঁচাতে সরকারের দায়িত্ব, এটা মানুষের অধিকার। পরে হাওরবাসি অসহায় ২শত ২০ জন কৃষকদের মাঝে চাল, আলু ও লবণ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com