শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
দক্ষিণ সুনামগঞ্জে ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার সদস্যকে অনুদান প্রদান

দক্ষিণ সুনামগঞ্জে ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার সদস্যকে অনুদান প্রদান

এমএম ইলিয়াছ আলীদক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) সংবাদদাতাদক্ষিণ সুনামগঞ্জ ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার সদস্য উপজেলার সুলতানপুর গ্রামের আজির উদ্দিন দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় তাকে বিভিন্ন ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার উদ্যোগে চিকিৎসা বাবত নগদ ৩৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। শুক্রবার বিকাল ২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারস্থ দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার কার্যালয়ে শান্তিগঞ্জ ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুল কাহারের সভাপতিত্বে ও সহ-সভাপতি অজুদ মিয়ার পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন পাগলা ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার সভাপতি রহমত আলী, সাংগঠনিক স¤পাদক আমির হুসেন, নিলপুর ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার সভাপতি মিজানুর রহমান, সাধারণ স¤পাদক আব্দুল হাই, কাঠইর ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ আমির আলী, শান্তিগঞ্জ ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার সাধারণ স¤পাদক আবুল কালাম, কোষাধ্যক্ষ আজাদ মিয়া, দপ্তর স¤পাদক অধীর দাস, প্রচার স¤পাদক সাইফুল ইসলাম সেজু, সদস্য আব্দুল ছোবহান প্রমূখ।
এ সময় দুর্ঘটনায় গুরুতর আহত আজির উদ্দিনের চিকিৎসার জন্য শান্তিগঞ্জ ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার পক্ষে ২০ হাজার, নিলপুর ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার পক্ষে ২ হাজার, কাঠইর ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার পক্ষে ১ হাজার, দোয়ারাবাজার ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার পক্ষে ২ হাজার, সুনামগঞ্জ ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার পক্ষে ২ হাজার, বিএসআরএম কো¤পানীর পক্ষে ৫ হাজার, পাগলা ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার পক্ষ থেকে ৩ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।
উল্লেখ্য. গত ২ মার্চ বৃহ¯পতিবার সকাল ৯টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের ফয়জুল হকের ২য় তলার ছাদে রড বাঁধার কাজ করার সময় ছাদের উপরে পল্লী বিদ্যুতের লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন শান্তিগঞ্জ ইমারত নির্মাণকর্মী কল্যাণ সংস্থার সদস্য সুলতানপুর গ্রামের আজির উদ্দিন। পরে থাকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। কর্তব্যরত ডাক্তার জানিয়েছে তার মেরুদন্ড ভেঙ্গে গেছে ও খাদ্য নালি ছিড়ে গেছে। বর্তমানে আহত আজির উদ্দিন সিলেট ওসমানী মেডিকেল কলেজের ৩য় তলায় ১১নং ওয়ার্ডের ৬নং সিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com