বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
পিআইবি’র নতুন চেয়ারম্যান গোলাম সারওয়ার

পিআইবি’র নতুন চেয়ারম্যান গোলাম সারওয়ার

lkj_92931আমার সুরমা ডটকম : বাংলাদেশ সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারকে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়েছে। গত সোমবার জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশে প্রেস ইন্সটিটিউটের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান মিলনের মৃত্যুজণিত কারণে পদটি  শূন্য হওয়ায় নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন গোলাম সারওয়ার। গোলাম সারওয়ারকে ‘সাংবাদিকদের শিক্ষক’ হিসেবে অনেকেই অভিহিত করেন। তাঁর হাতে গড়া অনেক সাংবাদিক এখন দেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাঁর প্রকাশিত উল্লেযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ছড়াগ্রন্থ ‘রঙিন বেলুন’, প্রবন্ধ সংকলন-‘সম্পাদকের জবানবন্দি’, ‘অমিয় গরল’, ‘আমার যত কথা’, ‘স্বপ্ন বেঁচে থাক’ ইত্যাদি। ২০১৩ সালে সাংবাদিকতায় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত হন তিনি। গোলাম সারওয়ার দেশের প্রতিনিধিত্বশীল সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদ’-এর সভাপতি, সেন্সর বোর্ডের আপিল বিভাগের সদস্য। তিনি একাধিকবার জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com