শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ দিরাইয়ে ক্বেরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সম্পন্ন দিরাই-শাল্লার অভিভাবকত্বে প্রধানমন্ত্রী: প্রতিশ্রুতির প্রথম ধাপে দিরাইয়ের ৬৯৭ পরিবারে আগামিকাল বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ড ট্রাম্পকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কাতারের আমিরের লন্ডন প্রবাসীর অর্থায়নে দিরাইয়ে মানবিক সহায়তা প্রদান দিরাইয়ে ডোবায় পানি সেচ নিয়ে সংঘর্ষে আহত ২০ মুকুলের ভারে নুয়ে পড়ছে আমগাছ ইমাম-খতিবদের সম্মানি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইন্তেকাল: ইরানে ৪০ দিনের শোক পালন শুরু সৌদি, বাহরাইন, কাতার, কুয়েত ও আরব আমিরাতে বিস্ফোরণ
সুনামগঞ্জে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

আমার সুরমা ডটকম : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পল্লীতে বজ্রপাতে আলী আহমদ (৪০) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পান্ডারগাওয়ের হানিফ উলৱার ছেলে। বুধবার সকালে কৃষিকাজে যাওয়ার সময় বজ্রপাতে তিনি মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানায়, পান্ডাগাওয়ের কৃষি শ্রমিক আলী আহমদ সকাল সাড়ে সাতটার দিকে গ্রামের পার্শ্ববর্তী জমিতে হালচাষ করার জন্য গরু নিয়ে বের হন। এ সময় প্রবল বৃষ্টির সঙ্গে আকস্মিক বজ্রপাত হলে পথেই তার মৃত্যু হয়। বজ্রপাতে হালের একটি গরু ও মারা যায় এবং আহত হয় আরো তিনটি গরু। খবর পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী আহমদকে মৃত ঘোষণা করেন। পান্ডারগাও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে তার দাফন সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com