বুধবার, ১৫ Jul ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
জাতীয় শোকদিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবলীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জাতীয় শোকদিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবলীগের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আদিল রহমান (মৌলভীবাজার): ১৫ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবলীগ শাখার উদ্যোগে পৌরজনমিলন কেন্দ্রে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। ১ আগস্ট মঙ্গলবার সকালে মৌলভীবাজার পৌরজনমিলন কেন্দ্রে জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ই আগস্টে ঘাতকদের গুলিতে শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন শেষে আলোচনা সভা হয়েছে।

জেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নেছার আহমদ, কেন্দ্রীয় যুবলীগ কার্যকরী কমিটির সদস্য পৌর মেয়র ফজলুর রহমান, সাবেক সাংসদ হুসনে আরা ওয়াহিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, জেলা আওয়ামীলীগের তথ্য গবেষনা সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জহুরা আলাউদ্দিনসহ জেলা ও থানা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com