শনিবার, ১৩ Jun ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শিগগিরই শুরু

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শিগগিরই শুরু

আমার সুরমা ডটকম : দেশের আলেম সমাজের বহুল প্রত্যাশিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে শীঘ্রই। এ উপলক্ষে আজ সকাল ১০টায় ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ সংশ্লিষ্টদের সাথে এক আলোচনা সভায় মিলিত হবেন। দেশের আলেম সমাজের শত বছরের দাবি পূরণে ২০১৩ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয় সংসদে পাস হওয়া আইনের আওতায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। দেশের এক হাজার ২৬০টি ফাযিল ও কামিল মাদরাসা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হিসেবে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা শুরু করতে যাচ্ছে। এর আগে এসব মাদরাসা কুষ্টিয়ায় অবস্থিত ইসলামি বিশ্ববিদ্যালয় এবং তারও আগে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত হচ্ছিল। নতুন প্রতিষ্ঠিত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি অধিভুক্ত এক হাজার ২৬০টি ফাজিল ও কামিল মাদরাসার শিক্ষকদের প্রশিক্ষণসহ পেশাগত উন্নয়নেও ব্যবস্থা নেবে। বিশ্ববিদ্যালয়টি দেশে ইসলামি শিক্ষার প্রসারসহ ইসলামি মূল্যবোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর থেকে মাদরাসা শিক্ষার উন্নয়নে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে বিজ্ঞান, আইসিটিসহ আধুনিক বিষয়সমূহ সংযোজনের মাধ্যমে মাদরাসা শিক্ষার সিলেবাস যুগোপযোগী করা যার ফলে মাদরাসা থেকে পাস করা শিক্ষার্থীরা এখন মূলধারার শিক্ষার্থীদের সাথে চাকরি পাওয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছেন এবং বিসিএসসহ বিভিন্ন চাকরিতে নিয়োগের সুযোগ পাচ্ছেন। মাদরাসার শিক্ষার্থীদেরও উপবৃত্তি দেয়া হচ্ছে, বছরের শুরুতে বিনামূল্যে বই দেয়া হচ্ছে। বিপুলসংখ্যক মাদরাসার শিক্ষক এমপিও সুবিধা পাচ্ছেন। আলিম পর্যন্ত মাদরাসাসমূহের পরিচালনায় প্রতিষ্ঠা করা হয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com