শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
বন্যা দুর্গতদের পাশে মিনিস্টার হাইটেক পার্ক লিঃ-এর ত্রাণ সামগ্রি বিতরণ

বন্যা দুর্গতদের পাশে মিনিস্টার হাইটেক পার্ক লিঃ-এর ত্রাণ সামগ্রি বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতামিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের অর্থায়নে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের ডিলার ফ্রেন্ডস ইলেক্ট্রনিক্স গ্র“পের সহযোগিতায় সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বন্যা দুর্গত ৫শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে মিনিস্টার হাইটেক পার্ক লিঃ এজিএম মির্জা মো. সফি উল্লাহর সভাপতিত্বে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের ডিলার ফ্রেন্ডস ইলেক্ট্রনিক্স গ্র“পের স্বত্তাধিকারী কাজী জমিরুল ইসলাম মমতাজ, সোহেল তালুকদার ও এমএ কাসেমের যৌথ পরিচালনায় ত্রাণ সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী। সভায় আরও বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই মাজহারুল ইসলাম, এএসআই মীর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল কাহার তালুকদার, মিনিস্টার হাইটেক পার্ক লিঃ-এর ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার মজুমদার, এআরএম আব্দুল আলিম, সাংবাদিক হোসাইন আহমদ, সাংবাদিক এমএম ইলিয়াছ আলী প্রমুখ। পরে অতিথিবৃন্দরা উপজেলার বন্যা দুর্গত ৫শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com