বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
স্টেডিয়ামে বসে ঐতিহাসিক জয় দেখলেন প্রধানমন্ত্রী

স্টেডিয়ামে বসে ঐতিহাসিক জয় দেখলেন প্রধানমন্ত্রী

আমার সুরমা ডটকমখেলা অনেক ভালোবাসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে প্রায়ই মাঠে দেখা যায় তাকে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার দুপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট দেখতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী। আজ মিরপুরে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ২০ রানের ঐতিহাসিক জয় পায়। বাংলাদেশের জয়ে এ সময় প্রধানমন্ত্রীকে উল্লাস প্রকাশ করতে দেখা যায়। স্টেডিয়ামে জয়ের মুহূর্তে জাতীয় পতাকা নেড়ে উল্লাস প্রকাশ করেন তিনি। এর আগে দুপুরের দিকে মিরপুর স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে খেলা দেখতে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com