শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সংঘাতের উত্তাপের মাঝেই নতুন আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান: নেপথ্যে পাকিস্তানের মধ্যস্থতা দিরাইয়ে তেলের জন্য শতাধিক মোটর সাইকেলের ১০ ঘণ্টা অপেক্ষা দিরাইয়ে তুচ্ছ ঘটনায় ২ জন নিহত, আহত ৪০ মামলাবাজের দৌরাত্ম্যে দিরাইয়ে পুরুষ শূন্য গ্রাম দিরাইয়ে অতর্কিত হামলায় গুরুতর আহত নারী দিরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে শান্তির আশা: যুক্তরাষ্ট্রের পর এবার যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েলও দিরাইয়ে অনলাইন জুয়াড়ির ২ সদস্য আটক সাগর পথে ইউরোপ যাত্রায় স্বপ্নভঙ্গ: সুনামগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে ১৫: ৯ দালালের বিরুদ্ধে পৃথক মামলা ইউরোপ যাওয়া হলো না সুনামগঞ্জের ১২ জনের, পরিবারে শোকের মাতম
দক্ষিণ সুনামগঞ্জে ঈদ পূর্নমিলনী ও বিশেষ সংখ্যা “জলজোছনার” মোড়ক উন্মোচন

দক্ষিণ সুনামগঞ্জে ঈদ পূর্নমিলনী ও বিশেষ সংখ্যা “জলজোছনার” মোড়ক উন্মোচন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি: দক্ষিণ সুনামগঞ্জের হাওর পাড়ের বহুল প্রতীক্ষিত বিশেষ ঈদ সংখ্যা ‘জলজোছনার’ মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন। আজ রবিবার বিকেল চার টায় একতা ছাত্র সংঘের সদস্য সুমন মজুমদার ও লিডিং ইউনিভার্সিটির এডমিন জালাল উদ্দিনের যৌথ পরিচালনায় ও একতা ছাত্র সংঘের সিনিয়র সদস্য মাহমুদুল হাসানের সভাপতিত্বে দক্ষিণ সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে গল্পকার সুলেমান কবির সম্পাদিত ও হাওর পাড়ের একঝাক প্রগতিশীল তরুণদের অক্লান্ত প্রচেষ্টায় যা সাহিত্য, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের এক চিলতে দলিল লিটল ম্যাগ ‘জলজোছনার’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি শুরু হয়। এতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের বীর সন্তান কবি লেখক আবু সুফিয়ান, প্রাবন্ধিক গবেষক এনামুল কবির, ব্যাংক কর্মকর্তা আবু সাদাত সায়েম, স্কুল শিক্ষিকা হালিমা বেগম, প্রভাষক নেসার শহীদ, উপজেলা যুবলীগের সভাপতি বোরহান উদ্দিন, সাধারন সম্পাদক মনিরুজ্জামান সুজন, সিকৃবি’র সহকারী অধ্যাপক রাশেন্দ্র তাং, লেকচারার মাহমুদুল হাসান, উপজেলা উদীচী শিল্পীগোষ্টীর সভাপতি শ্যামল দেব, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সিলেটভিউ প্রতিনিধি সামিউল কবির, ব্যবসায়ী বোরহান উদ্দিন ও আশিষ দাশ, কবি বেলাল আলী ও দোলন দেবনাথ প্রমুখ পরবর্তীতে উপজেলা একতা ছাত্র সংঘের উদ্যোগে ঈদ পুনর্মিলন, বৃক্ষরোপণ ও গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ক্ষুদে শিক্ষার্থী ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com