বুধবার, ১৫ Jul ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের আট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত দিরাইয়ে পাওয়া গেছে নিষিদ্ধ সাকার ফিসের অস্বিস্ত দিরাইয়ে বিশেষ অভিযানে ৬ জনকে আটক করেছে পুলিশ দিরাই প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়: দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দিরাইয়ে পঞ্চায়েতি বিচারের নামে রাষ্ট্রবিরোধী আইন: নিরাপত্তাহীনতায় বহু পরিবার লন্ডনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তাগণ: মুহাদ্দিস হবিগঞ্জী ছিলেন এ শতাব্দীর বিরল প্রতিভা ও ক্ষণজন্মা মহাপুরুষ দিরাই উপজেলা ও পৌর বিএনপিকে অবগত না করেই সংবাদ সম্মেলন: মিশ্র প্রতিক্রিয়া হাফিজ সৈয়দ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদ জানিয়েছে ইউ.কে হেফাজত ব্যাহত হচ্ছে কাজের গতি: সুনামগঞ্জের ১২টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার পদগুলো শূণ্য দিরাইয়ে নিজের নাম পরিবর্তন করে প্রতারণার মাধ্যমে পিতার সম্পতির জবর দখল, বঞ্চিত ভাই-বোনেরা: মামলা-পাল্টা মামলায় নিঃস্ব জাহির আলী
সিলেট আবারো শিশুকে নির্যাতন করে হত্যার অভিযোগ

সিলেট আবারো শিশুকে নির্যাতন করে হত্যার অভিযোগ

file (51)

আমার সুরমা ডটকম : সিলেট সদর উপজেলার ঘোপালে আকমল হোসেন (১১) নামে এক শিশুকে নির্যাতন করে হত্যার অভিযোগে মামলা করেছেন তার বাবা। শুক্রবার রাতে সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানায় সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার পূর্ব রাজনপুর গ্রামের মো. এখলাছ মিয়া এ মামলা করেন। শিশু আকমল ঘোপালে ফুড মার্ক ব্রেড এ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির শ্রমিক।
মামলার বিবরণে জানা গেছে, শিশু আকমল গত দুই বছর ধরে ফুড মার্ক ফ্যাক্টরিতে ১৩০০ টাকা বেতনে চাকরি করছিল। কয়েক দিন আগে আকমলের বাবা এখলাছ মিয়া ছেলের বকেয়া বেতন চাইতে গেলে ফ্যাক্টরির মালিক সদর উপজেলার টুকেরবাজার ঘোপাল এলাকার লন্ডনী বাড়ির মো. ওহাব আলী (৫৫) ও মিস্ত্রী গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের মৃত হাসিবের ছেলে আবদুর রহমানের (৪০) সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে পিটিয়ে আকমলকে আহত করে তারা। আশঙ্কাজনক অবস্থায় আকমলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শুক্রবার এখলাছ মিয়া বাদী হয়ে ফ্যাক্টরির মালিক ও মিস্ত্রীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে পুলিশ ময়নাতদন্ত শেষে শিশু আকমল হোসেনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করে। নিহত আকমল ৪ ভাই ও ২ বোনের মধ্যে তৃতীয়।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com