সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
জামালগঞ্জে মশিক’র সমন্বয় সভা সম্পন্ন

জামালগঞ্জে মশিক’র সমন্বয় সভা সম্পন্ন

মোঃ আবুল কালাম জাকারিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: ১৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ ঘটিকার সময় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা হল রুমে মশিক’র সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন’র রিসোর্স সেন্টার জামালগঞ্জের মডেল কেয়ার টেকার মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ত্ব করেন জামালগঞ্জে নবাগত ইফা সুপারভাইজার মাওলানা আসআদ উজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন কুকড়াপশি দশগ্রাম মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আলী আকবর। প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন আব্দুল আলী বকুল ফিল্ট অফিসার ইফা সুনামগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা বিলাল উদিন ইফা অফিস সহকারী সুনামগঞ্জ। আলোচনা পেশ করেন মাওলানা আব্দুল গফফার, মাওলানা ফয়জুন্নুর, মাওলানা মতিউর রহমান, মাওলানা তাজ মাহমুদ, মাওলানা মুস্তাক আহমদ খলিল, মাওলানা কবির আহমদ, মাওলানা ইলিয়াছ আহমদ, মাওলানা জিয়াউর রহমান প্রমুখ।
বক্তরা বলেন, সর্বোক্তম ঐ ব্যক্তি যিনি কুরআন শিক্ষা করেন ও শিক্ষা দেন, এই হাদীসের আলোকে আপনারা প্রতিটি মসজিদ ও মক্তবে বাচ্চাদের ইফা সেন্টারের মাধ্যমে যে পাঠদান করাচ্ছেন সত্যিই প্রশংসার যোগ্য। তারা আরো বলেন, যেহেতু বছর শেষের দিকে তাই বাচ্চাদের প্রতি প্রতিটি কেন্দ্র শিক্ষকই আপনার বাচ্চার প্রতি আরো সু-নজর দিবেন। প্রধানবক্তা বলেন, আমি বিগত দিনগুলো জামালগঞ্জের সুপারভাইজার ছিলাম, আপনাদের পাঠদানসহ সকল কার্যক্রমে আমি সন্তুষ্ট। আশা রাখব নতুন সুপার ভাইজারসহ সকলেই যেন আপনাদের এ আচরন পান ও খুশি থাকেন। সব সময় একটা বিষয়ই খেয়াল রাখবেন আজকের শিশুরাই আগামি দিনের সম্পদ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com