সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

দিরাইয়ে মা ও শিশু সমাবেশ

আমার সুরমা ডটকম‘ইসলামিক রিলিফ বাংলাদেশ’ আয়োজিত মা ও শিশু সমাবেশে বক্তারা বলেন, এতিম শিশুরা সমাজের বুঝা নয়, সমাজের একটা অংশ। তাদেরও সুন্দর জীবন যাপনের অধিকার রয়েছে। তাদের দিকে ঘৃণার দৃষ্টিতে না থাকিয়ে সহানুভুতির দৃষ্টিতে থাকান, দেখবে তাদের মধ্যেও রয়েছে প্রতিভা। আসুন এতিমদের নিজের সন্তানদের মতো করে দেখি। ফলে তাদের মধ্যে থেকে অনেক প্রতিভা বেরিয়ে আসবে। তাই আমাদের উচিত এতিমদের প্রতি সহানুভুতির হাত প্রসারিত করা। এতিম শিশুদের মাঝেও আছে প্রচুর প্রতিভা, একটু সুযোগ পেলে তারাও নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। তাই এতিমদের সুশিক্ষার পথ সুগম করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

সোমবার বিকেলে ইসলামিক রিলিফ বাংলাদেশ আয়োজিত মা ও শিশু সমাবেশে বক্তারা এসব কথা বলেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়ার সভাপতিত্বে ও ইসলামিক রিলিফ দিরাই ফিল্ড অফিসার নাজমুল হাসানের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক রিলিফের সুনামগঞ্জের প্রোগ্রাম অফিসার শাহ্ শাহিদ আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিরঞ্জন দাস, চণ্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাসিন্ধু দাস, পৌর কাউন্সিলর হেলেনা বেগম, মাধবী রানী দে। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফের শাহজাহান সিরাজ ও মাকসুদা চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com