শুক্রবার, ১২ Jun ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া
সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

মোঃ মানিক মিয়া, জামালগঞ্জ (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা: সুনামগঞ্জের জামালগঞ্জের সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণতোষ ঘোষ চৌধুরীর বিদায় উপলক্ষে এক আলোচনাসভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বিদ্যালয়ের মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম শামীমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অরুপ রায় ও প্রভাকর মজুমদারের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক মোঃ রহিছ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ মনিরুল হাসান ও সুনামগঞ্জ সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুল হক মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুবুল কবির, দাতা সদস্য এম নবী হোসেন, একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুকিত।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক আবদুল মতিন, সাবেক সদস্য ও সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ সরকার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী, সদস্য নিশেন্দু রায়, সাবেক সদস্য পংকজ পাল চৌধুরী, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, সহকারী শিক্ষক মোঃ আক্তার হোসেন, শিক্ষার্থী আখি সরকার ও সাদিয়া আক্তার প্রমূখ। বক্তারা বলেন, দীর্ঘ ২৫ বছর বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালনে তার শ্রম-মেধা ও যোগ্যতা দিয়ে একটি আধুনিক বিদ্যালয় হিসাবে গঠন সক্ষম হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com