সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
শেষ পর্যন্ত মোল্লা ওমরের মৃত্যুর তারিখ প্রকাশ করল তালেবান

শেষ পর্যন্ত মোল্লা ওমরের মৃত্যুর তারিখ প্রকাশ করল তালেবান

n_94701

আমার সুরমা ডটকম ডেক্স : আফগানিস্তানের তালেবান আজ (সোমবার) প্রথমবারের মতো স্বীকার করেছে, তাদের সাবেক নেতা মোল্লা ওমরের মৃত্যুর খবর দুই বছরের বেশি সময় ধরে চেপে রাখা হয়েছিল। একই সঙ্গে মোল্লা ওমরের মৃত্যুর সঠিক তারিখও প্রকাশ করেছে তালেবান। অবশ্য ২০০১ সালে কাবুলের ক্ষমতা থেকে তালেবানের পতনের পর আর মোল্লা ওমরকে প্রকাশ্যে দেখা যায়নি। আজ তালেবানের বিবৃতিতে বলা হয়েছে, ২০১৩ সালের ২৩ এপ্রিল মারা গেছেন মোল্লা ওমর। এছাড়া নতুন তালেবান নেতা মোল্লা মানসুরের জীবন বৃত্তান্তও এ বিবৃতিতে দেয়া হয়েছে। গত মাসে আফগান গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রথম মোল্লা ওমরের মৃত্যু সংবাদ প্রকাশিত হয়। এর আগে জুলাই মাসেও মোল্লা ওমরের নামে বিবৃতি প্রচার করেছে তালেবান। অবশ্য মোল্লা ওমর যে মারা গেছে সেকথা গত ৩০ জুলাই প্রথম স্বীকার করে তালেবান। তালেবানের দলাদলি বেড়ে যাওয়ার আশংকায় মৃত্যু সংবাদটি প্রকাশ করা হয়নি।
এদিকে, মোল্লা ওমরের ছেলে এবং ভাইসহ অনেকেই মানসুরের নেতৃত্ব মেনে নিতে অস্বীকার করেছেন। তালেবান নেতা নির্বাচনে তাড়াহুড়া করা হয়েছে এবং এ প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব ছিল বলে দাবি করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com