বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে বিভিন্ন দলের ১২ জনের জামানত বাজেয়াপ্ত স্বাধীনতার পর এই প্রথম সুনামগঞ্জের ৫টি আসনেই বিএনপির ভূমিধস জয় দিরাইয়ে বিয়ের দাওয়াতের জেরে নিহত ১ সুনামগঞ্জ-২ আসনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন: এগিয়ে ধানের শীষ ভোট গ্রহণের জন্য প্রস্তুত সুনামগঞ্জ দিরাইয়ে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়লেও অক্ষত কুরআন শরীফ সবাহী মক্তব ফাউন্ডেশনের আয়োজনে মক্তব প্রতিযোগিতা অনুষ্ঠিত দিরাইয়ে নিজ জমিতে কাজ করতে দিচ্ছে না ভূমি খেকো একটি চক্র সুনামগঞ্জের তিনটিতে দ্বিমুখি ও দুইটিতে ত্রিমুখি লড়াইয়ের সম্ভাবনা শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর নতুন ঘর উদ্বোধন উপলক্ষ্যে দুআ মাহফিল অনুষ্ঠিত
ছাতকে রুহুল আমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সংবর্ধিত

ছাতকে রুহুল আমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান সংবর্ধিত

চান মিয়া, নিজস্ব প্রতিবেদক (ছাতক) সুনামগঞ্জ: ছাতক-দোয়ারাবাজার আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী, যুক্তরাজ্য প্রবাসি, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য, রুহুল আমিন ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া নিবাসি রুহুল আমিন শনিবার ৩০ ডিসেম্বর দেশে প্রত্যাবর্তন করেছেন। এ উপলক্ষে সিলেট এমএজি ওসমানী বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আতাউর রহমান আতা ও লন্ডন মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ্ব তোফায়েল আহমদকে ও ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। সংবর্ধিত অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, হুসাইন মুহাম্মদ এরশাদ এর হাতকে শক্তিশালী করতে এলাকায় বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন প্রবাসিরা। তিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অসাম্প্রদায়িক ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্যে আগামি জাতিয় সংসদ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য আমির উদ্দিন, সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আহমদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুলাহ আল মামুন, শাহ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শাহিদ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রোমান, প্রচার সম্পাদক মনোজ কান্তি দাস পিংকু, অফিস সম্পাদক আসিক উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক নাহিয়ানুল ইসলাম মিনার, ফাউন্ডেশন মল্লিকপুর শাখার আহব্বায়ক আইন উদ্দিন মিয়া, সদস্য সচিব সাচ্চু বিশ্বাস, সদস্য পাভেল তালুকদার, রাজিব, আশরাফ উদ্দিন, জুবেল মিয়া, রিংকু বাবু, জাহাঙ্গির হোসেন, ফাহিম, এরশাদ, রিদয়, সুমন মিয়া তালুকদার প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com