সোমবার, ০৮ Jun ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

একটি আদর্শ গ্রাম নয়াগাঁও

জিয়াউর রহমান, কানাইঘাট প্রতিনিধি: খাসীয়া-জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে, সিলেট জেলার কানাইঘাট উপজেলার ৭নং ইউনিয়নের একটি বিউটিফুল গ্রামের নাম “নয়াগাঁও”। ধলিবিল দক্ষিণ, হালাবাদী ২য়, ৩য় ও ৪র্থ এই চারটি মৌজা নিয়ে গ্রামটি গঠিত। প্রায় পাঁচ হাজার জনসংখ্যার এই গ্রামটি অনেক বড়। গ্রামের মধ্যদিয়ে একটি বড় খাল বয়ে গেছে, মাছের জন্য প্রসিদ্ধ এই খালটির নাম “মাছুখালী”। কানাইঘাট উপজেলা শহর থেকে জেলা শহর সিলেটের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে যে বুরহান উদ্দীন সড়কটি, সেটি এই নায়াগাঁও গ্রামের বুক চিরে চলে যাওয়াতে গ্রামটি আরোও আধুনিক ও জনপ্রিয় হয়ে উটেছে। গ্রামটিতে ছোট বড় সাতটি জামে মসজিদ রয়েছে। প্রতিটি মসজিদেই শিশুদের ইসলামীক শিক্ষা দেয়া হয়। তাছাড়া একটি প্রাইমারী স্কুল, একটি মাদ্রাসা ও একটি কে,জি,স্কুল রয়েছে। এই শিক্ষা প্রতিষ্টান থেকে পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতের দেওবন্দ মাদ্রাসার উচ্চতর ডিগ্রী লাভ করেছেন গ্রামের অনেক মেধাবী ছাত্র। চেয়ারম্যান ফয়জুর রহমানসহ গ্রামটিতে অনেক মুক্তিযুদ্ধা রয়েছেন। এই উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস মৌলানা শফিকুল হক বুলবুল (দেওবন্দ মাদ্রাসার দেওয়া উপাদি) তাঁর জন্ম এই গ্রামেই। গ্রামটিতে বিদ্যুৎ, পানি, যোগাযোগ, নাগরিক সুবিদা সবই আছে। গ্রামের টিক মধ্যখানে একটি বাজার আছে। মাছুখালের উপর ব্রীজটি সেতু বন্ধনের পাশাপাশি গ্রামটির সৌন্দর্যের বিকাশ ঘটিয়েছে। খালের উপর আরোও দুটি ব্রীজ আছে। ছোটবড় সবাই মিলে ঈদের নামাজ পড়ার জন্য একটি ঈদগাহ মাঠ ও আছে। গ্রামবাসীকে সেবা প্রদানের জন্য যুবকরা মিলে একটি সমাজকল্যাণ সমিতি গঠন করেছেন (সরকার অনুমোদিত)। বিনোদন বা খেলাধুলার জন্য আছে কয়েকটি ক্লাব। গ্রামের ছোট বড় সবার মধ্যে একটি ভাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। একে অন্যের আপদে বিপদে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে আসে। এক কথায় একটি আদর্শ গ্রাম নয়াগাঁও।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com