সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ

একুশে সাহিত্য সংসদের আসর অনুষ্ঠিত

আমার সুরমা ডটকম: ‘একুশে সাহিত্য সংসদ দিরাই’-এর উদ্যোগে নিয়মিত সাহিত্য আসরের অংশ হিসেবে বিকেল ৬টায় দিরাই থানারোডস্থ জনতা হোটেলের হল রুমে এক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। সংসদের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ আব্দুল বাছির সরদারের সঞ্চালনায় আসরে উপস্থিত ছিলেন মোঃ বদিউজ্জামান সরদার, জিয়াউর রহমান লিটন, মোঃ মোস্তাহার মিয়া (মোস্তাক), মোঃ মাহবুব হোসেন, রুকনুজ্জামান জহুরী, সামসুজ্জামান লিকসন, আকতার সাদিক, মোঃ রশিদ চৌধুরী। সাহিত্য আসরে মোঃ রফিকুল ইসলামের লেখা ‘অভয় মন্ত্র’ ও মোঃ মাহবুব হোসেন রচিত ‘অপেক্ষা’ পাঠ করেন মোঃ বদিউজ্জামান সরদার, রুস্তম বিন ছমিরুদ্দিনের লেখা ‘ভাষা শহীদদের কীর্তি’ পাঠ করেন রুকনুজ্জামান জহুরী ও কাজী আতিকের লেখা ‘আমি বিজয় দেখেছি’ আবৃতি করেন আকতার সাদিক।
সংসদের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রকাশিতব্য ম্যাগাজিন প্রকাশের জন্য মোঃ বদিউজ্জামান সরদারকে সম্পাদক মণ্ডলীর সভাপতি ও নিরেশ চন্দ্র রায়কে সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট একটি সম্পাদনা পরিষদ গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন সহ-সম্পাদক জিয়াউর রহমান লিটন, সদস্য মোঃ মোস্তাহার মিয়া (মোস্তাক), প্রশান্ত সাগর দাস, সামসুজ্জামান লিকসন ও আকতার সাদিক।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com