সোমবার, ১৫ Jun ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হলো আইসিইউ সেবা দিরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি আটক সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ
দক্ষিণ সুনামগঞ্জে দেখার হাওরের উথারিয়া বাঁধ পরিদর্শন

দক্ষিণ সুনামগঞ্জে দেখার হাওরের উথারিয়া বাঁধ পরিদর্শন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ): দক্ষিণ সুনামগঞ্জের দেখার হাওরের উথারিয়া হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করলেন হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দরা। এ সময় দেখার হাওরের উথারিয়া বাঁধ সহ ১১টি উপ-প্রকল্পের কাজ পরিদর্শন করেন তারা।
শনিবার সকাল ১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দেখার হাওয়ের উথারিয়া, হলদিখাড়া, দিগদাইড়, ধরের কিত্তা, ছাইয়া কিত্তা ও বিকাল ২টায় উপজেলার মহাসিং নদীর পূর্বপাড়ে অবস্থিত বাঁধ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও,সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক ও দৈনিক সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, কেন্দ্রীয় নেতা সালেহীন চৌধুরী শুভ, কেন্দ্রীয় বাঁধ বিষয়ক সম্পাদক ওবায়দুল হক মিলন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হাওর বাঁচাও,সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম- আহবায়ক রাধিকা রঞ্জন তালুকদার, সদস্য আব্দুর রহমান, জিউর রহমান, ইয়াকুব আলী, আবু সাইদ, মাহমুদ মিয়া প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ সুনামগঞ্জের ফসল ভাণ্ডারখ্যাত দেখার হাওরের ১১টি পিআইসির কাজ পরিদর্শন কালে অধিকাংশ পিআইসি কাজ শুরু না করায় এবং সল্প সংখ্যাক পিআইসি ২/৩ দিন হয় কাজ শুরু করায় অসন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com