রবিবার, ০৭ Jun ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
প্রতিনিধি আবশ্যক: অনলাইন পত্রিকা আমার সুরমা ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন : ০১৭১৮-৬৮১২৮১, ০১৭৯৮-৬৭৬৩০১
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ঘোষণা দিয়ে সংঘর্ষে হতাহত ২০ ঈদের দিনসহ আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে? জেলা ছাত্র জমিয়তের কঠোর হুশিয়ারী: শহীদ মুশতাক গাজিনগরী হত্যা মামলার ধীরগতিতে প্রশাসনের উদাসিনতা পরিলক্ষিত হচ্ছে প্রায় চারশ কোটি টাকার লেনদেনের আশাবাদ: সুনামগঞ্জে কুরবাণীর জন্য প্রস্তুত ৫৩ হাজারের বেশি দেশীয় গবাদী পশু সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় হতাহত ৫ যুক্তরাজ্যের নির্বাচনে মুসলিম স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার: ১০০টিরও বেশি আসনে জয় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি: দিরাইয়ে আদিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত একজনের মৃত্যু দিরাইয়ে তলিয়ে যাওয়া ধান কেটে নেয়ার অভিযোগে কৃষকদের ক্ষোভ দিরাইয়ের বাজারে অপরিপক্ব লিচু: দামও চড়া দিরাইয়ে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফের ইন্তেকাল, জমিয়তের শোক

মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফের ইন্তেকাল, জমিয়তের শোক

আমার সুরমা ডটকমমাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর বড় ছেলে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আজ (২৩ ফেব্রুয়ারি) শুক্রবার সকাল ৭টা৩০ মিনিটে রাজধনীর ধানমন্ডির একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ১৯৮৭ সালের ৭ মে হাফেজ্জী হুজুরের ইন্তেকালের পর খেলাফত আন্দোলনের দায়িত্বভার গ্রহণ করেন মাওলানা ক্বারী শাহ আহমাদুল্লাহ আশরাফ। একটানা ২৭ বছর আমীরের দায়িত্ব পালন করেন। পরে তিঁনি পরপর কয়েকবার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে খেলাফত আন্দোলনের দায়িত্বভার তার ছোট ভাই ক্বারী আল্লামা শাহ আতাউল্লাহকে বুঝিয়ে দেন। মাওলানা আহমাদুল্লাহ আশরাফ ২০১৪ সালের মার্চ থেকে অসুস্থ হয়ে বিছানায় শায়িত ছিলেন।
এদিকে, দেশের এই র্শীষতম আলেমেদ্বীনের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুল মোমিন, মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী, যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শরফুদ্দীন ই্য়াহইয়া, সাধারণ সম্পাদক মাওলানা গোলাম মাওলা, প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মুফতি নাসির উদ্দীন খান।

বরুনা মাদরাসার শোক:
মাওলানা ক্বারী আহমাদুল্লাহ আশরাফ রাহিমাহুল্লাহু তা’আলার ইন্তিকালে মৌলভীবাজার জামিয়া লুৎফিয়া বরুণা ও আল খলীল কুরআন শিক্ষাবোর্ড বাংলাদেশ-এর পক্ষ হতে গভীর শোক প্রকাশ করেন বরুণার পীর সাহেব আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী, বরুণা মাদরাসার নায়েবে সদরে মোহতামিম মাওলানা গাজী শেখ নূরে আলম হামিদী, বরুণা মাদরাসার মোহতামিম, মিডিয়া ব্যক্তিত্ব, আল খলীল কুরআন শিক্ষাবোর্ড-এর প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা কারী শেখ বদরুল আলম হামিদী, জামিয়ার শিক্ষসচিব মাওলানা রশিদ আহমদ হামিদী ও বোর্ডের সম্পাদক মাওলানা হিলাল আহমদসহ জামিয়ার উস্তাদ ও বোর্ডের কর্মকর্তাগণ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। মরহুমের ইন্তিকালে জাতি এক যোগ্য অভিভাবক হারালো। আমরা উনার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2017-2019 AmarSurma.Com
Design & Developed BY ThemesBazar.Com